
চিলমারী প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি)’র ছাত্রদল নেতা জুবায়ের হোসাইন হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কুড়িগ্রামের চিলমারী উপজেলা কলেজ শাখা ছাত্রদল। সোমবার (২০ অক্টোবর) দুপুর দেড়টায় কলেজ মোড় এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
মিছিলে শিক্ষা -সন্ত্রাস, একসাথে চলে না, ‘জুবায়েদ মরলো কেন, ইন্টেরিম জবাব চাই’ ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনিদের ফাঁসি চাই ’আমার ভাই মরলো কেন, ইন্টেরিম জবাব চাই,’ ’উই ওয়ান্ট জাস্টিস,’ ‘একশন টু একশন, ডাইরেক্ট একশন, ‘খুন হয়েছে আমার ভাই, ঘরে থাকার সময় নাই,’ ‘ষড়যন্ত্র হয়নি শেষ, সজাগ থাকো বাংলাদেশ’ সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় সংগঠনের নেতাকর্মীদের।
এসময় উপস্থিত ছিলেন, চিলমারী কলেজ শাখা ছাত্র দলের সভাপতি মোঃ আরিফ সরকার, সিনিয়র সহ- সভাপতি মুশফিক, সাধারণ সম্পাদক নাজমুজ সাকিব আরিফ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল খান, সহ সাংগঠনিক সম্পাদক লিমন প্রচার সম্পাদক তামিম সহ প্রচার সম্পাদক ফিরোজ প্রমুখ।



