
আলমগীর হোসাইনঃ
কুড়িগ্রামের উলিপুরে উপজেলা ও পৌর তাঁতী দলের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেল সাড়ে চারটায় উলিপুর উপজেলা বিএনপি কার্যালয় চত্বরে জেলা তাঁতী দলের সভাপতি আনিছুর রহমান আনিছ এর সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উলিপুর উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান হায়দার আলী মিয়া। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উলিপুর পৌর বিএনপির আহবায়ক নুর মোহাম্মদ, সদস্য সচিব সহকারী অধ্যাপক সোলেমান আলী, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুর রশিদ, জেলা তাঁতী দলের সাংগঠনিক সম্পাদক মোঃ বাবলু মিয়া, উলিপুর উপজেলা তাঁতী দলের সাবেক সভাপতি মাহফুজার রহমান ও সাবেক সাধারণ সম্পাদক মোঃ জিয়াদুল ইসলাম, হাতিয়া ইউনিয়ন শাখার সাবেক আহবায়ক সাজু মিয়া, ধরনী বাড়ি ইউনিয়ন তাতী দলের সাবেক আহবায়ক রবিউল ইসলাম প্রমুখ।
সভায় সঞ্চালনা করেন, উপজেলা সেচ্ছা সেবক দলের সদস্য সচিব হামিদুল ইসলাম। কর্মী সভায় চিলমারী ও উলিপুর বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় ৩ শতাধিত নেতা কর্মী উপস্থিত ছিলেন।



