ফুলবাড়ীতে মরহুম রাজু স্মৃতি ফুটবল টুনামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর),ফুলবাড়ী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
“মাদক কে না বলি,মাঠে গিয়ে ফুটবল খেলি” এই স্লোগানকে সামনে রেখে ফুলবাড়ীতে মরহুম রাজু স্মৃতি ফুটবল টুনামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ২৬ অক্টোবর বিকেলে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার চন্দ্রখানা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সচেতন যুব সংঘের আয়োজনে মরহুম রাজু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক হাফিজুর রহমানের সভাপতিত্বে, উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুটিবাড়ী মডার্ন উচ্চ বিদ্যালয়ের সহকারি মৌলভি শিক্ষক,
কুড়িগ্রাম জেলা ওলামা দলের যুগ্ম আহবায়ক ও সচেতন যুব সংঘের সভাপতি মাওঃ মোঃ মঈন উদ্দিন মিয়া (সেলিম)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চ্যানেল এস টেলিভিশন ও দৈনিক ভোরের দর্পণ পত্রিকার ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান (জাহাঙ্গীর)। আরো উপস্থিত ছিলেন, সচেতন যুব সংঘের সহ-সাধারণ সম্পাদক শ্রী সুমন চন্দ্র সেন, কোষাধক্ষ্য গালিব রহমান, সদস্য আলামিন, আকাশ,ছামিউল,আদম আলী,সজিব সহ আরো অনেকে।
আজকের ফাইনাল খেলায় নেওয়াশী ফুটবল দল নাওডাঙ্গা ফুটবল দলকে ২/ ০ গোলে হারিয়ে জয় লাভ করে।
খেলা দেখতে আসা জনগণ জানান এইরকম অনেক দিন পরে শান্তিপূর্ণভাবে আমরা খেলা উপভোগ করলাম সামনে অজানা এভাবে খেলার করা হয় এ প্রত্যাশা করছি।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category



