শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর টাঙ্গাইল আগমন ঘিরে জোর প্রস্তুতি অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভা কুড়িগ্রামে কারিগরি শিক্ষার উন্নয়নে জব ফেয়ার ও সেমিনারের আয়োজন নওগাঁয় বাপ- বেটাসহ ৪ ডাকাত গ্রেফতার গোবিন্দগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠান ও এতিমখানায় জি.আর. চাল ও খেজুর বিতরণ টাঙ্গাইল জেলায় কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি শেখ সাদীর অভিনয়ে অভিষেক, আসছে ‘শহরের নতুন অতিথি’ নওগাঁয় প্রশিকা বিদ্যানিকেতনে পুরস্কার বিতরণ সখীপুরে মাকে হত্যার ঘটনায় ছেলে গ্রেপ্তার টাঙ্গাইলের মির্জাপুরে যুবক সোহান নিখোঁজ উদ্বিগ্ন পরিবার দীঘিনালায় মসলার উন্নত জাত প্রযুক্তি বিষয়ক মাঠ দিবস
Headline
Wellcome to our website...
রাজশাহীতে বুক অলিম্পিয়াড অনুষ্ঠিত
/ ৫২৫ Time View
Update : রবিবার, ২ নভেম্বর, ২০২৫, ৫:১৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

শিশু-কিশোরদের বই পড়ার অভ্যাস তৈরি করার জন্য ‘বই পড়ি, স্বপ্ন আঁকি’ স্লোগানে রাজশাহীর পবা উপজেলার নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বাংলাদেশ বুক অলিম্পিয়াড। আজ শনিবার, ১ নভেম্বর সকালে মুক্ত আসরের উদ্যোগে বাংলাদেশ বুক অলিম্পিয়াড কমিটির আয়োজন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ বুক অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক
আবু সাঈদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক রহমান রাজু। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রাজশাহী সরকারি সিটি কলেজের সহকারী অধ্যাপক ড. মো. আজিজুর রহমান দীপু, রাজশাহীর পবা উপজেলার নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. ওমর আলী, সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম, জালাল উদ্দিন, আকতার ফারুক, সার্ক কৃষি কেন্দ্রের সিনিয়র প্রোগ্রাম অফিসার ও বাংলাদেশ বুক অলিম্পিয়াডের যোগাযোগবিষয়ক প্রধান সমন্বয়ক আবুল বাশার মিরাজ, লেখক সুফিয়া ডেইজিসহ প্রমুখ।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক রহমান রাজু বলেছেন, ”বুক অলিম্পিয়াড একটি স্বপ্ন অভিযাত্রা, যেখানে স্বপ্নের ডানা মেলার আয়োজন নিহিত রয়েছে। এই আয়োজনের মধ্যেই লুকিয়ে আছে আগামীর সম্ভাবনার বীজ। তরুণ প্রজন্মের মধ্যে পাঠপ্রেম জাগিয়ে তোলার পাশাপাশি এটি সমাজে জ্ঞাননির্ভর, প্রগতিশীল ও মানবিক মনন গঠনে সহায়ক ভূমিকা পালন করবে। চিন্তা ও বুদ্ধির সমন্বয়ে নতুন প্রজন্মকে গড়ে তুলতে এবং নির্মাণের পথে এগিয়ে নিতে বুক অলিম্পিয়াড এক অনন্য উদ্যোগ।”

রাজশাহী সরকারি সিটি কলেজের সহকারী অধ্যাপক ড. মো. আজিজুর রহমান দীপু বলেন, “বুক অলিম্পিয়াড বই পড়ার অভ্যাস গড়ে তোলার এক অসাধারণ উদ্যোগ। ক্লাসের বই অনেক সময় বাধ্য হয়েই পড়া হয় কিন্তু বুক অলিম্পিয়াড শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের গণ্ডি পেরিয়ে জ্ঞানের নতুন দিগন্তে নিয়ে যাবে। এই বইপড়া অভ্যাসই তাদের মানবিক ও চিন্তাশীল মানুষ হিসেবে গড়ে তুলবে।”

রাজশাহীর পবা উপজেলার নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. ওমর আলী বলেন, “বাংলাদেশ বুক অলিম্পিয়াড আয়োজক কমিটিকে আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের বিদ্যালয়ে এমন চমৎকার আয়োজন করার জন্য। এই আয়োজন শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার আগ্রহ জাগিয়েছে, যা ভবিষ্যতে তাদের আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে।”

বাংলাদেশ বুক অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক আবু সাঈদ বলেন, “সারাদেশে বুক অলিম্পিয়াডের আলোকছটা ছড়িয়ে দিতে আমরা রাজশাহীতে এ আয়োজন করেছি। বইয়ের ভেতরেই লুকিয়ে আছে জ্ঞানের আলো, আর সেই আলোকে প্রতিটি শিক্ষার্থী ও প্রান্তিক অঞ্চলে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছি।”

অনুষ্ঠানের সহযোগী হিসাবে ছিল স্বপ্ন’ ৭১ প্রকাশন, বইচারিতা, কাঠবিড়ালি প্রকাশন ও শব্দঘর।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

পুরাতন খবর

MonTueWedThuFriSatSun
  12345
6789101112
13141516171819
20212223242526
27282930   
       
      1
       
15161718192021
293031    
       
     12
       
  12345
6789101112
13141516171819
       
    123
45678910
11121314151617
18192021222324
25262728   
       
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031