মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
দীঘিনালায় দূর্গম নাড়াইছড়ি ভোট কেন্দ্রে হেলিকপ্টার নির্বাচনী মালামাল প্রেরন ৪৬তম বিসিএসে শিক্ষাক্যাডারে দেশসেরা শিপন রানা’র বিশ্বাসে গড়া অনন্য সাফল্যের গল্প কুড়িগ্রামে ধানের শীষ মার্কায় ভোট চাইলেন এডভোকেট রুহুল কবির রিজভী রংপুর ও লালমনিরহাটের প্রথম ফ্যামিলি ফিজিশিয়ান ডা: এহ্‌সান কবির এনসিপি প্রার্থীর ঘোষণা এমপি হলে প্রতিটি মোড়ে নিজের মোবাইল নম্বর টানিয়ে রাখবো টাঙ্গাইলে জেলা ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী সেলের সভা অনুষ্ঠিত উন্নয়নের প্রশ্নে নীলফামারী-২ আসনে দলমত ছাড়িয়ে তুহিনের পক্ষে মাঠে ঐক্য সাংবাদিকদের ভোটাধিকার নিশ্চিত করতে স্মারকলিপি প্রদান কালিহাতীতে বিএনপি প্রার্থীর কর্মীদের ওপর হামলার অভিযোগ থানায় বিক্ষোভ ও অবরোধ নওগাঁয় বীর মুক্তিযোদ্ধার সাংবাদিক সন্মেলন
Headline
Wellcome to our website...
কুড়িগ্রামে জামায়াতের আমির বদল, নতুন আমির  আজিজুর রহমান সরকার স্বপন
/ ২৩৯ Time View
Update : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ৫:১৭ অপরাহ্ণ
Oplus_131072
কুড়িগ্রাম প্রতিনিধি,
কুড়িগ্রামে জেলা জামায়াতের আমির মেয়াদ পৃণ্যের আগেই পরিবর্তন করা হয়েছে। নতুন আমির হিসেবে শপথ নিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক ফ্যাকাল্টি সভাপতি ও সাবেক জেলা আমির আজিজুর রহমান সরকার স্বপন। সোমবার (২৪ নভেম্বর) বিকালে সংগঠনের জেলা কার্যালয়ে তাকে শপথ পাঠ করানো হয়। এর আগে কেন্দ্রীয় সিদ্ধান্তে হওয়া উপ-নির্বাচনে রোকনদের প্রত্যক্ষ ভোটে নতুন আমির হিসেবে নির্বাচিত হন আজিজুর রহমান সরকার স্বপন। তাকে শপথ পাঠ করান দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চল সহকারী পরিচালক মাওলানা মমতাজ উদ্দীন। এসময় নব নির্বাচিত আমির কান্নায় ভেঙ্গে পড়েন।
কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির হিসেবে দায়িত্ব পালন করছিলেন মাওলানা আব্দুল মতিন ফারকী। তিনি ২০১৯ সাল থেকে জেলা আমিরের দায়িত্ব পালন করে আসছিলেন। সর্বশেষ তিনি ২০২৫-২০২৬ সেশনের জন্য পুণরায় আমির নির্বাচিত হয়েছিলেন। মেয়াদ পূর্ণের আগেই ঠিক কী কারণে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো সে বিষয়ে জামায়াতের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।
সদ্য বিদায়ী আমির মাওলানা আব্দুল মতিন ফারুকী বলেন, ‘ সংগঠনের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী উপনির্বাচনে রুকনদের ভোটে নতুন আমির নির্বাচিত হয়েছেন। এখানে অন্য কোনও বিষয় নেই। শপথ নেওয়ার পর থেকেই নতুন আমির দায়িত্ব পালন শুরু করেছেন। এটা আমাদের সাংগঠনিক নিয়ম। আমাকে কেন্দ্রীয় ইউনিটেে  অন্তর্ভুক্ত করা হয়েছে।’
তবে সংগঠনের সাথে সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, নির্বাচনকে সামনে রেখে বেশ কয়েকদিন ধরে জেলা আমির পরিবর্তনের কানাঘুষা চলছিল।  পরবর্তীতে কেন্দ্রীয় নির্দেশে আমির পরিবর্তনের সিদ্ধান্ত নেয় দলটি। এরপরই উপনির্বাচনে জেলা রুকনদের প্রত্যক্ষ ভোটে আজিজুর রহমান স্বপনকে সেশনের অবশিষ্ট  সময়ের জন্য নতুন আমির নির্বাচিত হন।
নব নির্বাচিত আমির আজিজুর রহমান স্বপন বলেন, ‘সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী রুকনদের ভোটে আল্লাহর পক্ষ থেকে আমিরের দায়িত্ব পেয়েছি। সর্বোচ্চ গুরুত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবো ইনশাআল্লাহ।’
আসন্ন নির্বাচনে দলের প্রস্তুতি প্রশ্নে নব নির্বাচিত আমির বলেন, ‘ ইসলামী দলগুলোর প্রতি সাধারণ মানুষের সেন্টিমেন্ট কাজ করছে। বিশ্ববিদ্যালয়গুলোর মতো জাতীয় নির্বাচনেও মানুষ ইসলামমনাদের পক্ষে রায় দিবে ইনশাআল্লাহ। আমরা জেলার চারটি আসনেই বিজয়ের জন্য আশাবাদী। সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।’
আজিজুর রহমান স্বপন এর আগে ১৯৯৮ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত টানা ১৯ বছর জামায়াতের কুড়িগ্রাম জেলা আমির হিসেবে দায়িত্ব পালন করেন। তারও আগে ১৯৯২-১৯৯৩ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যায়ের শিক্ষার্থী থাকাকালীন ছাত্র শিবির বিশ্ববিদ্যালয় শাখার ফ্যাকাল্টি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। জেলা জামায়াতের নেতাকর্মীদের নিকট তিনি দক্ষ সংগঠক হিসেবে পরিচিত। ডাকসুর পরিবহন সম্পাদক ও সিনেট সদস্য আসিফ আব্দুল্লাহ কুড়িগ্রাম  নতুন  জামায়াতের আমিরের  ছেলে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

পুরাতন খবর

MonTueWedThuFriSatSun
      1
9101112131415
16171819202122
232425262728 
       
15161718192021
293031    
       
     12
       
  12345
6789101112
13141516171819
       
    123
45678910
11121314151617
18192021222324
25262728   
       
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031