মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
দীঘিনালায় দূর্গম নাড়াইছড়ি ভোট কেন্দ্রে হেলিকপ্টার নির্বাচনী মালামাল প্রেরন ৪৬তম বিসিএসে শিক্ষাক্যাডারে দেশসেরা শিপন রানা’র বিশ্বাসে গড়া অনন্য সাফল্যের গল্প কুড়িগ্রামে ধানের শীষ মার্কায় ভোট চাইলেন এডভোকেট রুহুল কবির রিজভী রংপুর ও লালমনিরহাটের প্রথম ফ্যামিলি ফিজিশিয়ান ডা: এহ্‌সান কবির এনসিপি প্রার্থীর ঘোষণা এমপি হলে প্রতিটি মোড়ে নিজের মোবাইল নম্বর টানিয়ে রাখবো টাঙ্গাইলে জেলা ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী সেলের সভা অনুষ্ঠিত উন্নয়নের প্রশ্নে নীলফামারী-২ আসনে দলমত ছাড়িয়ে তুহিনের পক্ষে মাঠে ঐক্য সাংবাদিকদের ভোটাধিকার নিশ্চিত করতে স্মারকলিপি প্রদান কালিহাতীতে বিএনপি প্রার্থীর কর্মীদের ওপর হামলার অভিযোগ থানায় বিক্ষোভ ও অবরোধ নওগাঁয় বীর মুক্তিযোদ্ধার সাংবাদিক সন্মেলন
Headline
Wellcome to our website...
কালিহাতীতে বিএনপি প্রার্থীর কর্মীদের ওপর হামলার অভিযোগ থানায় বিক্ষোভ ও অবরোধ
/ ৩০ Time View
Update : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৩৮ অপরাহ্ণ

মো: সাজিদ পিয়াল,জেলা প্রতিনিধি, টাংগাইল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে বিএনপির (ধানের শীষ) প্রতীকের প্রার্থী লুৎফর রহমান মতিনের কর্মী-সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে স্বতন্ত্র (হাঁস) প্রতীকের প্রার্থী আব্দুল লতিফ সিদ্দিকীর সমর্থকদের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে বিএনপির নেতাকর্মীরা মিছিল বের করে কালিহাতী থানা গেট অবরোধ করেন।শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের লুহুরিয়া বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এতে বিএনপির অন্তত পাঁচজন নেতাকর্মী আহত হয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।হামলায় আহতরা হলেন—নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নারান্দিয়া ইউনিয়ন ধানের শীষের নির্বাচন পরিচালনা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন আল আজাদ পালিমা গ্রামের নজরুল ইসলাম কামাল কাজিম উদ্দিন ও আব্দুল কুদ্দুস।ঘটনার প্রতিবাদে ওই রাতেই কালিহাতী উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি কালিহাতী থানা এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে থানার সামনে এসে শেষ হয়। সেখানে নেতাকর্মীরা হামলার প্রতিবাদ জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।বিএনপির নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, রাতে লুহুরিয়া বাজার এলাকায় বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী লুৎফর রহমান মতিনের কর্মীরা নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণ করছিলেন। এ সময় তারা বাজারে অবস্থিত বিএনপির অফিসে অবস্থান নিলে হঠাৎ করে স্বতন্ত্র (হাঁস) প্রতীকের প্রার্থী আব্দুল লতিফ সিদ্দিকীর সমর্থকরা অতর্কিত হামলা চালায়।এ বিষয়ে বিএনপির প্রার্থী লুৎফর রহমান মতিন বলেন ঘটনাটি আমরা পুলিশকে জানিয়েছি। আমরা শান্তিপূর্ণভাবে নির্বাচনের সব কার্যক্রম পরিচালনা করতে চাই। হামলার বিষয়ে

প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা একটি সুষ্ঠু অবাধ ও স্বাভাবিক নির্বাচনী পরিবেশ প্রত্যাশা করি।তবে এ ঘটনায় স্বতন্ত্র (হাঁস) প্রতীকের প্রার্থী আব্দুল লতিফ সিদ্দিকী বা তার পক্ষের কোনো নেতাকর্মীর বক্তব্য
পাওয়া যায়নি।এ বিষয়ে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
জে.এ.এম.তৌফিক আজম বলেনহামলার ঘটনায় আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

পুরাতন খবর

MonTueWedThuFriSatSun
      1
9101112131415
16171819202122
232425262728 
       
15161718192021
293031    
       
     12
       
  12345
6789101112
13141516171819
       
    123
45678910
11121314151617
18192021222324
25262728   
       
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031