
মো: সাজিদ পিয়াল,জেলা প্রতিনিধি, টাংগাইল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬কে সামনে রেখে টাঙ্গাইলে জেলা ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী সেলের এক গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার জনাব শরীফা হক। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, টাঙ্গাইল জনাব মুহম্মদ শামসুল আলম সরকার।সভায় পুলিশ সুপার মহোদয় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষ্যে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল ও নিয়ন্ত্রণে রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি জনগণের জান-মালসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল দপ্তর ও সংস্থাকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে সর্বোচ্চ সতর্কতা পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশনা প্রদান করেন।পুলিশ সুপার আরও বলেন নির্বাচনকালীন সময়ের নিরপেক্ষতা বজায় রাখা নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে প্রতিপালন ভোটকেন্দ্র ও ভোটকেন্দ্রের পার্শ্ববর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে তাৎক্ষণিক ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। তিনি সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মকসহযোগিতার আহ্বান জানান।সভায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যবৃন্দ র্যাব ও বিজিবি’র প্রতিনিধিবৃন্দ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটগণ,জনাব মোঃ আদিবুল ইসলাম, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) টাঙ্গাইল,জনাব কাজী শাহনেওয়াজ,পিপিএম-সেবা অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) টাঙ্গাইল,জেলা আনসার ও ভিডিপি কমান্ডান্টসহ টাঙ্গাইল জেলার ১২টি উপজেলার উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ এবং বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় অংশগ্রহণকারীরা নির্বাচনকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গৃহীত প্রস্তুতি ও করণীয় বিষয়সমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।



