
নাসির উদ্দিন শাহ মিলন,নীলফামারী প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার প্রকাশ করেছেন নীলফামারী-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এ্যাডভোকেট আলফারুক আব্দুল লতীফ।
আজ শনিবার (৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নীলফামারী শহরের মরালসংঘ মোড় প্রধান নির্বাচনী কার্যালয়ে বিভিন্ন গনমাধ্যম কর্মীদের উপস্থিত এই ইশতেহার প্রকাশ করেন তিনি।
ইশতেহারে দূনীতিমুক্ত প্রশাসন:সরকারি ব্যয়ে স্ব”ছতা ও জবাবদিহিতা,অবকাঠামো নির্মাণে স্বস্তি, সবার জন্য সু-শিক্ষা,স্বাস্ব্য,শিক্ষা,প্রশিক্ষণ ও কর্মসংস্থান,জীবন-সম্পদ হবে নিরাপদ এবং সমৃদ্ধ নীলফামারী হবে সমতার এই ৬টি অঙ্গিকার করা হয়েছে। ৬টি অঙ্গিকারে মোট ৩৩টি পয়েন্টে উল্লেখ করা হয়েছে।
ইশতেহার প্রকাশ অনুষ্টানে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও আসন পরিচালক অধ্যাপক আনোয়ারুল ইসলাম,সদর উপজেলা আমীর মাওলানা আবু হানিফা শাহ্, শহর জামায়াতের সেক্রেটারী এ্যাডভোকেট আনিছুর রহমান আযাদ,সহকারি সেক্রেটারী এ্যাডভোকেট মামুনুর রশীদ পাটোয়ারী,এনসিপির জেলা আহবায়ক আব্দুল মজিদ প্রমূখ।



