নওগাঁ প্রতিনিধি :
নওগাঁর মান্দায় নিজ দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে উঠায় নিয়ে গিয়ে মান্দা-৪ আসনের এমপি ইকরামুল বারী টিপুর টর্চারসেলে নির্যাতন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে মান্দা উপজেলা বিএনপির আয়োজনে নওগাঁ কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির যুগ্ন সা: সম্পাদক বেলাল হোসেন । সংবাদ সম্মেলন শফিকুল ইসলাম বলেন খাসজমি দখল চাঁদাবাজি খাসপুকুর অর্থের বিনিময়ে বন্টন করার প্রতিবাদ করায় আমাদের নেতাকর্মী ও সাধারণ মানুষকে এমপির গুন্ডা বাহিনী তুলে নিয়ে গিয়ে তার বাড়ির আন্ডার গ্রাউন্ড টর্চারসেলে দেশীয় অস্ত্র দিয়ে মারধর করে।আমাদের সংগঠনের দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ নির্যাতনের শিকার হয়ে এখনো নওগাঁ সরকারি হাসপাতালে ভর্তি আছে এছাড়াও সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম বাদল এর উপর হামলা চালানো হয়। আমরা এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দলের চেয়ারম্যান তারেক রহমানের কাছে বিচার দাবি করছি। এসময় ভিডিও কলে সংবাদ সম্মেলন যোগ দিয়ে মান্দা উপজেলা বিএনপির সভাপতি আবদুল মতিন বলেন আমাদেও দলের সভাপতি সেক্রেটারী সাথে কোন সমন্বয় করেনা উল্টো নেতা কর্মীদেও নির্যাতন করা হচ্ছে যা মোটেই কাম্য নয়।ভুক্তভুগি দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ বলেন আমি বর্তমানে নওগাঁ সরকারী হাসপাতালে আছি আমাকে এমপির এপিএস মোহাম্মদ আলী সহ কয়েকজন প্রসাদপুর জনতা ব্যাংকের সামনে থেকে টেনেহেছড়ে এমপির বাসার টর্চারসেলে নির্মমভাবে নির্যাতন করে। সংবাদ সম্মেলন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সামসুল ইসলাম বাদল,এ্যাডভোকেট কুমার বিশ্বজিত,পরানপুর ইউপি সভাপতি গোলাম মোস্তফা, প্রসাদপুর ইউপি সেক্রেটারী গোলাম হোসেন খান, ভারশো ইউপি সভাপতি গোলাম নবি কাবুল,সহ সভাপতি মোহাম্মদ আলীসহ ১৪ টি ইউনিয়ন বিএনপির সভাপতি সেক্রেটারী ও নেতাকর্মী গন।