
নিজস্ব প্রতিবেদক, বাকেরগঞ্জ:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ১৪ নং নিয়ামতি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সাধারণ মানুষের দোয়া ও সমর্থন কামনা করেছেন মেম্বার পদপ্রার্থী মোঃ জালাল কারীকার।
তিনি ওই ওয়ার্ডের সর্বস্তরের জনগণের সেবা করার লক্ষ্যে নিজেকে নিয়োজিত করতে চান। মোঃ জালাল কারীকার জানান, এলাকার উন্নয়ন এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন।
এক বিবৃতিতে তিনি বলেন, “আমি এই এলাকার সন্তান। আপনাদের সুখ-দুঃখে সবসময় পাশে থাকতে চাই। ৭ নং ওয়ার্ডকে একটি আদর্শ ও উন্নত ওয়ার্ড হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। আমি আপনাদের সবার দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি।”
এলাকার স্থানীয় বাসিন্দারা জানান, বিশিষ্ট সমাজসেবক আব্দুল জব্বার বেপারীর ছেলে মোঃ জালাল কারীকার একজন অত্যন্ত পরোপকারী ও সৎ ব্যক্তি হিসেবে এলাকায় পরিচিত। তিনি মেম্বার হিসেবে নির্বাচিত হলে এলাকার জরাজীর্ণ রাস্তাঘাট মেরামত, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নসহ সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তারা আশাবাদী।
ইতিমধ্যেই তিনি এলাকায় গণসংযোগ শুরু করেছেন এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া পাচ্ছেন।



