মো সোহেল রানা, দীঘিনালা সংবাদদাতা
খাগড়াছড়ি দীঘিনালায় উপজেলায় কবাখালী ইউনিয়ন এর পাবলাখালী শান্তিপুর এলাকায় ৯টি দোকান সম্পূর্ণ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
গতকাল শুক্রবার রাতে আনুমানিক সাড়ে ১১টায় দিকে হঠাৎ আকস্মিক আগুন ধরে যায়। মুহূর্তে মধ্যে ৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
অগ্নিকান্ডের ঘটনার খরব পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনাতে ইতিমধ্যে ৯টি দোকান আগুনে পুড়ে ছাই হয়েছে।
দীঘিনালা ফায়ার সার্ভিস এর স্টেশন অফিসার পঙ্কজ কুমার বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয় এতে ৯টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিক ভাবে ধারণা করে হচ্ছে বৈদ্যুতিক শর্ক সার্কিট আগুনে সূত্র হয়েছে। ক্ষয়ক্ষির পরিমান প্রায় ৮লক্ষ টাকা ধারনা করা হয়েছে।
কাপড় দোকানদার উতপল দেওয়ান বলেন, আমার এই বাজারে কাপড়ের দোকান ছিল, বৈসাবি ও বিজু পহেলা বৈশাখ উপলক্ষে লাখ দেড় লাখ টাকা কাপড় তুলেছিলা। শুক্রবার রাতে দোকান বন্ধ করে বাড়িতে গিয়ে ঘুমিয়েছিলাম। পৌঁনে ১২টার দিকে শুনি শান্তিপুর বাজারের আগুন লেগেছে দৌড়ে এসে দেখি আমার কাপড়ে দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। আমার প্রায় দুই- তিন লক্ষ টাকা ক্ষতি হয়েছে। ৯টি দোকানে প্রায় ১৫-২০লক্ষ টাকা ক্ষতি হয়েছে ধারণা করা হচ্ছে।
চা ও ফটোকপি দোকানদার সুরেশ চাকমা বলেন, আমি সকালে খবর পেয়েছি দোকান থেকে আমার বাড়ি অনেক দুরে এসে দেখি আমার দোকানে কিছু নাই সব পুড়ে গেছে।
দীঘিনালা উপজেলায় নির্বাহী অফিসার তানজিল পারভেজ ঘটনাস্থল পরিদর্শক করেছেন। এসময় তিনি অগ্নিকান্ডা ক্ষতিগ্রস্থ দোকানদারদের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, যে কোন দূর্ঘনা হটাৎ করে ঘটে যায়, আর অগ্নিকান্ডে ব্যপক ক্ষতি হয়। তবে শুকনো মৌসুম এখন সকলকে সর্বোচ্চ সর্তক থাকতে হবে নিজেদের নিরাপত্তার জন্য। নিজের নিরাপত্তা নিজেরাই নিতে হবে তাহলে ক্ষয়ক্ষতির পরিমাণ কম হবে। ক্ষয়ক্ষতি নিরুপন করে সরকারের পক্ষ থেকে সহায়তা প্রধান করা হবে।