নাসির উদ্দিন শাহ মিলন,নীলফামারী:
নীলফামারী জেলা মহিলা দলের সভাপতি তাসনিম ফৌজিয়া ওপেল ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
শনিবার (১১ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি এই মনোনয়ন ফরম নেন। দলীয় সূত্রে জানা গেছে, তিনি নীলফামারী-২ (সদর) আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
মনোনয়ন ফরম সংগ্রহের পর তাসনিম ফৌজিয়া ওপেল বলেন, “দল আমাকে মনোনয়ন দিলে নীলফামারীর মানুষের অধিকার আদায়ে কাজ করবো। বিশেষ করে নারীদের ক্ষমতায়ন ও উন্নয়নে ভূমিকা রাখতে চাই। দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে থেকে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি, আগামীতেও সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে।”