মো সোহেল রানা,দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ির দীঘিনালা জোনের ৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট (দি বেবি টাইগার্স)-এর উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষদের স্বাবলম্বী করতে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে দীঘিনালা জোন সদরে সহায়তা প্রদান করেন জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আল-আমিন, এসইউপি, পিএসসি এবং উপ-অধিনায়ক মেজর শিহাবুন সাকিব রূশাদ, পিএসসি।
এ সময় উপকারভোগীদের হাতে নগদ অর্থ, একটি পরিবারকে একটি সেলাই মেশিন, পাঁচটি পরিবারকে দুটি করে ছাগল তুলে দেওয়া হয়।
এছাড়াও চারটি মাদ্রাসায় জিরা এবং একটি চার্জে বাদ্যযন্ত্র প্রদান করা হয়।
জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আল-আমিন বলেন, “বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। পাহাড়ের সকল সম্প্রদায়ের মধ্যে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”