
নাসির উদ্দিন শাহ মিলন, নীলফামারী প্রতিনিধি.
নীলফামারী সদর উপজেলার টুপামারী ইউনিয়নের রামগঞ্জ বাজারে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন আহত হয়েছেন। রবিবার দুপরে সদর উপজেলার রামগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সুখধন এলাকার বাসিন্দা আবু বক্কর সিদ্দিক বাবুল্লা, আবুল হাসেম ও মৃত কাশেমের পরিবারের সঙ্গে একই গ্রামের আবুল বাসারের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
গত ২২ মার্চ দুপুরে বিরোধপূর্ণ জমিতে আবু বক্কর সিদ্দিক বাবুল্লা তার লোকজন নিয়ে ওই জমিতে গাছ লাগায় এবং মাঠি কাটতে গেলে আবুল বাসারের ছেলে রাজু এতে বাধা দেয়।এ সময় উভয় পক্ষের লোকজনের সঙ্গে কথাকাটা কাটির এক পর্যায় আবু বক্কর সিদ্দিকের লোকজন লাঠিসোঁটা ধারালো দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। এতে আনোয়ারুল ইসলাম, রাজু মিয়া, ফেন্সি বেগম ও মনোয়ারা বেগম গুরুত্বর আহত হন।
আহতদের নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসা শেষে কয়েকজন বাড়ি ফিরেছেন এবং একজন চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
মামলার বাদী রাজু মিয়া বলেন, জমির বিষয়ে ১৯৩/১৬ সদর যাহাতে এজাহারকারী দোতরফা সুত্রে এক তরফা ভাবে পক্ষে রায় ও ডিগ্রী প্রাপ্ত হন। ওইদিন আমি তাদের দেখে ঘটনাস্থলে গেলে আমার কোন কথা না শুনে আমার ওপর অতর্কিত হামালা চালায় এবং আমার বাড়িতে প্রবেশ করে পরিবারের লোকজনের ওপর হামলা চালায় বাড়িঘর ভাঙ্গচুর ও লুটপাত করে।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো জিল্লুর রহমান বলেন,মামলার তদন্ত চলছে প্রক্রিয়া শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে।