1. online@69bd.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@69bd.tv : admin :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

নীলফামারীতে প্রথম বিভাগ ক্রিকেট লীগের ফাইনালে দুই দলই যৌথ চ্যাম্পিয়ন

নাসির উদ্দিন শাহ মিলন,নীলফামারী প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৯৮ বার পঠিত

উৎসবমুখর পরিবেশে নীলফামারীতে প্রথম বিভাগ ক্রিকেট লীগ ২০২৫-২০২৬-এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) বিকেলে শহরের মিনি স্টেডিয়ামে ফাইনাল খেলা শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আবু মোহাম্মদ সোয়েমের সভাপতিত্বে বক্তব্য দেন পৌর প্রশাসক মো. সাইদুল ইসলাম, জেলা ক্রীড়া অফিসার আবুল হাসেম এবং ক্রীড়া সংগঠক আব্দুস সালাম বাবলা।
বক্তারা বলেন, দীর্ঘদিন পর জেলায় প্রথম বিভাগ ক্রিকেট লীগের আয়োজন করা হয়েছে। তরুণ ক্রিকেটারদের প্রতিভা বিকাশ এবং প্রতিযোগিতামূলক ক্রিকেটকে আরও গতিশীল করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে জাতীয় পর্যায়ে খেলার উপযোগী ক্রিকেটার তৈরি করাই এই লীগের মূল লক্ষ্য।
ফাইনাল খেলায় রাইসিং ক্রিকেট একাডেমি সৈয়দপুর ও নজরুল স্মৃতি ক্রিকেট একাডেমি মুখোমুখি হয়। প্রথমে ব্যাট করে রাইসিং ক্রিকেট একাডেমি সৈয়দপুর ১৫২ রানের লক্ষ্য নির্ধারণ করে। তবে বৃষ্টির কারণে দ্বিতীয় ইনিংস অনুষ্ঠিত না হওয়ায় দুই দলকেই যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।
এর আগে গত ১৫ মে শুরু হওয়া প্রথম বিভাগ ক্রিকেট লীগে ‘ক’ ও ‘খ’ দুই গ্রুপে জেলার মোট আটটি দল অংশগ্রহণ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost