
গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার প্রশাসকের কাজে এক বছর আগে জমির সীমানা নির্দ্ধারণের আবেদন এবং প্রয়োজনীয় ফি প্রদান করেও নাগরিক সেবা না পাওয়ায় সংবাদ সম্মেলন করেছেন বিশিষ্ট ব্যবসায়ি ও শহরের রাজমতি সুপার মার্কেটের স্বতাধিকারী এবং মৃত বাবুলাল রাজভরের পুত্র শ্রী রতন রাজভর।
গতকাল বৃহস্পতিবার শহরের রাজমতি সুপার মার্কেটের দ্বিতীয় তলায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠকালে রতন রাজভর বলেন, প্রতিবেশী বিমল সাহা গংদের সাথে জমির সীমানা সংক্রান্ত জটিলতা নিরাসনের জন্য পৌরসভার প্রশাসক বরাবরে ২০২৫ সালের ৯ই আগষ্ট সরকারি বিধি মোতাবেক আবেদন করি। কিন্তু পৌর প্রশাসক গুরুত্ব না দিয়ে প্রভাবিত হয়ে এখন পর্যন্ত সিমানা নির্ধারণের কোন পদক্ষেপ গ্রহণ করেনি। আমার বাবার পিতা অথাৎ আমার দাদা খোকা রাজভর জীবিত অবস্থায় বিবাদী আমাদের প্রতিবেশী ,গোবিন্দগঞ্জ পৌরসভার সাং বুজরুক বোয়ালিয়ার ০৬নং ওয়ার্ডের মৃত নিরঞ্জন কুমার সাহার পুত্র ,শ্রী বিমল কুমার সাহা গং গণের নিকট তফসীল ভুক্ত বুজরুক বোয়ালিয়া মৌজার,জে,এল নং-২৪৪,খতিযান নং-৪৯,দাগ নং-সাবেক ৫০৫,জমির পরিমাণ ৫৬.০০ শতকের মধ্যে ৩৩.০০ শতাংশ জমি বিক্রয় করে। ইতি পূর্বে পরিমাপ অন্তে দেখা যায় য়ে,উক্ত জমি তাহাদের ক্রয় খরিদকৃত জমির চেয়ে বেশি পরিমান জমি ভোগদখলে নিয়ে আছে বলে প্রতীয়মান হয়। তাই উক্ত দাগের তফসীল ভুক্ত জমি পৌসভার সার্ভেয়ার দিয়ে পরিমাপ করে নেওয়ার জন্য প্রশাসক, গোবিন্দগঞ্জ পৌরসভা,গাইবান্ধার নিকট গত ০৯/১০/২০২৫ইং তারিখে আবেদন করি। পরবর্তীতে নিয়ম অনুযায়ী সার্ভেয়ারের ফি বাবদ জনতা ব্যাংক পিএলসি শাখায় চালান মুলে ১০০০/-টাকা জমা প্রদান করি। এ বিষয়ের আলোকে পরবর্তী ০৩/০৬/২০২৬ইং তারিখে পৌরসভা গো:/গাই/২০২৬/১১৬ নং স্মারকে পৌরসভা আমাদের উভয়কে নোটিশ করে। নোটিশে জমির সীমানা নির্ধারনের জন্য ০৮/০৬/২০২৬ইং তারিখে সকাল ১১ টায় উপযুক্ত কাগজপত্র ও সাক্ষী এবং প্রমানাদিসহ সরজমিনে ডাকা হয়। সে অনুযায়ী এই তারিখে পৌসভার সার্ভেয়ারসহ উভয় পক্ষের নিযুক্ত সার্ভেয়ারগন উক্ত তফসীল ভুক্ত জমি পরিমাপ কর হয়। কিন্তু, জমির পরিমাপ সম্পন্ন হলেও পৌর প্রশাসক অজ্ঞাত কারণে বিষয়টি নিয়ে কালক্ষেপন ও তালবাহানা করছেন। এতে করে উদ্বেগ উৎকন্ঠা বাড়ার পাশাপাশি সঠিক ও ন্যায় বিচার নিয়ে উদ্বেগ এবং শঙ্কার সৃষ্টি হয়েছে। এতে করে আমি নগরিক সেবা বঞ্চিত হচ্ছি বলে মনে করছি। তাই কাগজপত্র এবং যথাযথ প্রমাণাদির ভিত্তিতে জমির সীমানা সহ উক্ত বিষয়ে যথাপোযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে অবিলম্বে সীমানা নির্ধারণের জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
জনার্কীণ এই সংবাদ সম্মেলনে এলাকাবাসী সহ রতন রাজভরের ৯০ সালের এসএসসি ব্যাচের বন্ধু মোনারুল ইসলাম প্রধান জামরুল ইসলাম শামসুল হক মাসুম,আতিকুজ্জামান প্রিন্স, সাইকুল ইসলাম পলাশ,জাহাঙ্গীর, সাহারুল ইসলাম, মাহমুদ আলম মামুন, শফিউল আজম প্রধান সহ অনেকেই উপস্থিত ছিলেন।
Leave a Reply