
সাহেব আলী, নওগাঁ :
‘ সুস্থ শ্রমিক কর্মঠ হাত আসবে এবার নব প্রভাত ’ এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁয় র্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে নওগাঁয় পালিত হয়েছে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য সেইফটি দিবস।
আজ সকালে জেলা প্রশাসন ও নওগাঁ কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন এর আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষণ করে সদর উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপ পরিচালক স্হানীয় সরকার নওগাঁ টি এম এ. মমিন ।
উপজেলা নির্বাহি অফিসার শাহীন মাহমুদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া আফরিন, অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম জেলা বহুমুখী শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক সহ শ্রমিক নেতারা।
এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠনের উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
Leave a Reply