1. online@69bd.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@69bd.tv : admin :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন

ডিমলায় র‌্যাবের অভিযানে ২৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ৩ মে, ২০২৬
  • ৫০ বার পঠিত

নাসির উদ্দিন শাহ মিলন,নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর ডিমলা উপজেলায় অভিযান চালিয়ে ২৫ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৩)।
শনিবার (২ মে) ভোররাত আনুমানিক ৩টা ৪৫ মিনিটে উপজেলার ঝুনাগাছা চাপানি ইউনিয়নের দক্ষিণ সোনাখুলি ডাঙ্গাপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। র‌্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।
র‌্যাব সূত্রে জানা যায়, ওই এলাকার বাসিন্দা মো. আসমত আলীর ছেলে মো. মিষ্টার ইসলাম (১৮)-এর বসতঘরে তল্লাশি চালিয়ে একটি প্লাস্টিকের বস্তার মধ্যে রাখা ২৫ কেজি গাঁজা জব্দ করা হয়। এ সময় তাকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়।
র‌্যাব জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে তারা নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এই অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরে তাকে জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost