1. online@69bd.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@69bd.tv : admin :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন

চরভদ্রাসনে কাঠের সাঁকো উদ্বোধন, স্বস্তি পাঁচ শতাধিক পরিবারের সাজ্জাদ হোসেন সাজু

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ৪ মে, ২০২৬
  • ৫৪ বার পঠিত

চরভদ্রাসন(ফরিদপুর) প্রতিনিধি-

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার উত্তর আলমনগর এলাকায় দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটিয়ে নতুন একটি কাঠের সাঁকোর উদ্বোধন করা হয়েছে। রবিবার স্থানীয়দের বহুল প্রতীক্ষিত এ সাঁকোটির উদ্বোধন করেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মোঃ শহিদুল ইসলাম বাবুল খান।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে নিরাপদ যাতায়াতের অভাবে তারা চরম ভোগান্তির শিকার ছিলেন। বিশেষ করে শিক্ষার্থী, নারী ও বয়স্কদের চলাচলে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি হতো। নতুন এই সাঁকো চালু হওয়ায় প্রায় পাঁচ শতাধিক পরিবারের যাতায়াত এখন অনেক সহজ ও স্বাচ্ছন্দ্যময় হয়ে উঠেছে।

জানা গেছে, স্থানীয় উদ্যোগে সাঁকোটি নির্মাণ করেন আলমগীর কবির এবং এর তত্ত্বাবধানে ছিলেন মোস্তফা কবির। অল্প সময়ের মধ্যে কাজটি সম্পন্ন হওয়ায় এলাকাবাসী সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই সাঁকো চালুর ফলে এলাকাবাসীর দৈনন্দিন জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost