1. online@69bd.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@69bd.tv : admin :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন

খাদ্য ও জ্বালানি নিরাপত্তায় অ্যাগ্রিভোল্টাইকসের ওপর সেমিনার

নাসির উদ্দিন শাহ মিলন,নীলফামারী প্রতিনিধি:
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৬ বার পঠিত

 বাংলাদেশে খাদ্য, জ্বালানি ও পানি নিরাপত্তায় অ্যাগ্রিভোল্টাইকস প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা।
‘অ্যাগ্রিভোল্টাইকস: বাংলাদেশে খাদ্য, জ্বালানি ও পানি নিরাপত্তার একটি টেকসই সমাধান’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন বক্তারা। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর রমনায় আইইবি সদর দপ্তরের কাউন্সিল হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়। আইইবির এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং ডিভিশন এর আয়োজন করে।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (AEB) আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। বিশেষ অতিথি ছিলেন BMDA চেয়ারম্যান প্রকৌশলী হাসান জাফর তুহিনসহ অন্যরা।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, ডেভিসের সহযোগী অধ্যাপক প্রকৌশলী ড. মো. শামীম আহমেদ।
বক্তারা বলেন, একই জমিতে কৃষিকাজের পাশাপাশি সৌরবিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে অ্যাগ্রিভোল্টাইকস প্রযুক্তি কৃষি ও জ্বালানি খাতে নতুন সম্ভাবনা সৃষ্টি করতে পারে। এ প্রযুক্তির পরীক্ষামূলক প্রয়োগ ও বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost