1. online@69bd.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@69bd.tv : admin :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

সাজেকে ইয়াবা ও গাঁজাসহ আটক-৪

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৮ বার পঠিত

মো সোহেল রানা, দীঘিনালা সংবাদদাতা
সাজেক রুইলুই পাড়া এলাকায় ইয়াবা ও গাঁজাসহ ৪ জনকে আটক করেছে সেনাবাহিনী।
শনিবার (২৫ এপ্রিল) রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ধনবিকাশ ত্রিপুরার বাড়িতে অভিযান পরিচালনা করে মাদক সেবনরত অবস্থায় তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন- রুইলুই পাড়ার যতীন্দ্র ত্রিপুরার ছেলে ধনবিকাশ ত্রিপুরা (২৪), একই এলাকার সুইয়া লুসাই এর ছেলে রিনরিয়ানা লুসাই (২৬), দরহা ত্রিপুরার ছেলে মঙ্গল ত্রিপুরা (৪১) এবং খাগড়াছড়ির দীঘিনালার রাজেন্দ্র কার্বারী পাড়া এলাকার কান্তমনি ত্রিপুরার ছেলে জুপি ত্রিপুরা (৩৮)।
সেনাবাহিনী সূত্র জানায়, বাঘাইহাট জোনের সেনাবাহিনী অভিযান পরিচালনা করে।
তখন আটকরা ধনবিকাশ ত্রিপিরার ঘরে বসে ইয়াবা সেবন করছিলে। এসময় তল্লাশি করে ৯০ পিস ইয়াবা এবং ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। অভিযান শেষে আটকদের সাজেক পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost