1. online@69bd.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@69bd.tv : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন

নীলফামারীতে শুরু হলো প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ

নাসির উদ্দিন শাহ মিলন,নীলফামারী প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬ বার পঠিত

নীলফামারীতে শুরু হয়েছে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে জেলা শহরের বড়মাঠে সদর থানা পুলিশের আয়োজনে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, পুলিশ সুপার ফরহাদ হোসেন খান, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহুরুল আলম এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব আবু মোহাম্মদ সোয়েম।

আয়োজকেরা জানান, স্থানীয় পর্যায়ে ক্রীড়া চর্চা বাড়ানো, তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও আস্থা আরও জোরদার করার লক্ষ্যেই প্রথমবারের মতো এ কাবাডি চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হয়েছে। টুর্নামেন্টে জেলার প্রতিটি উপজেলা থেকে দুটি করে দল অংশগ্রহণ করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, কাবাডি বাংলাদেশের ঐতিহ্যবাহী ও জনপ্রিয় খেলা। প্রযুক্তিনির্ভর জীবনে তরুণদের মাঠমুখী করতে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন গুরুত্বপূর্ণ। খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি মাদক ও অপরাধপ্রবণতা থেকে দূরে রাখা সম্ভব। একই সঙ্গে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সৌহার্দ্য বাড়াতেও এ ধরনের আয়োজন ইতিবাচক ভূমিকা রাখবে।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী সার্কেল) ফারুক আহমেদ, জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. হাজেরুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান, নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ জিল্লুর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক আলিফ সিদ্দিকী প্রান্তরসহ পুলিশ কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক।

উদ্বোধন শেষে মাঠে টুর্নামেন্টের খেলা শুরু হলে দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost