1. online@69bd.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@69bd.tv : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন

নীলফামারীতে তরুণ-তরুণীদের কর্মসংস্থানে টিটিসির জব ফেয়ার

নাসির উদ্দিন শাহ মিলন,নীলফামারী প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ বার পঠিত

তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি ও কারিগরি প্রশিক্ষণকে কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত করতে নীলফামারীতে দিনব্যাপী জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নীলফামারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) উদ্যোগে টিটিসি চত্বরে এ মেলার আয়োজন করা হয়।
জব ফেয়ারের উদ্বোধন করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. নিয়াজ ভূইয়া। এ সময় টিটিসির অধ্যক্ষ মাসুদ রানা, প্রশিক্ষক (আরএসি) আব্দুল মতিনসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মেলায় বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের পাশাপাশি টিটিসির প্রশিক্ষণার্থী ও অন্যান্য দক্ষ তরুণ-তরুণীরা অংশ নেন। চাকরিপ্রত্যাশীদের কাছ থেকে সিভি গ্রহণ, কর্মসংস্থান বিষয়ে পরামর্শ এবং যোগ্যতা অনুযায়ী চাকরির সুযোগ সম্পর্কে ধারণা দেওয়া হয়।
টিটিসির অধ্যক্ষ মাসুদ রানা বলেন, প্রশিক্ষণার্থীদের অর্জিত কারিগরি দক্ষতাকে বাস্তব কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত করতেই এ আয়োজন। এর মাধ্যমে তারা সরাসরি বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের সুযোগ পাচ্ছেন। টিটিসির প্রশিক্ষণার্থীদের পাশাপাশি অন্যান্য দক্ষ তরুণ-তরুণীরাও বিভিন্ন প্রতিষ্ঠানে সিভি জমা দিচ্ছেন।
তিনি জানান, এবারের জব ফেয়ারে ১০টি শিল্পপ্রতিষ্ঠান অংশ নিয়েছে। গত বছরের জব ফেয়ারে সাড়ে তিন হাজার আবেদন জমা পড়েছিল। এর মধ্যে দুই হাজারের বেশি তরুণ-তরুণীর কর্মসংস্থান হয়েছে। এবারও বিপুলসংখ্যক তরুণ-তরুণীর কর্মসংস্থানের লক্ষ্য নিয়ে মেলার আয়োজন করা হয়েছে।
আয়োজকরা বলেন, কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি এবং তাদের উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা করা গেলে বেকারত্ব কমানোর পাশাপাশি দেশের অর্থনীতিতে তরুণদের ভূমিকা আরও বাড়বে। এ ধরনের জব ফেয়ার প্রশিক্ষিত তরুণদের সরাসরি চাকরিদাতাদের সঙ্গে যোগাযোগের সুযোগ তৈরি করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost