1. online@69bd.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@69bd.tv : admin :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:০৪ অপরাহ্ন

নীলফামারীর চাপড়া–কাশিরাম সড়কে হাঁটুসমান কাঁদা, চরম ভোগান্তিতে হাজারো মানুষ

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ৬ মে, ২০২৬
  • ৯৬ বার পঠিত

নাসির উদ্দিন শাহ মিলন,নীলফামারী প্রতিনিধি:

নীলফামারী সদর উপজেলার চাপড়া কাছারি বাজার থেকে কাশিরাম মাদ্রাসা পর্যন্ত কাঁচা সড়কটি সামান্য বৃষ্টিতেই হাঁটুসমান কাঁদায় পরিণত হচ্ছে। ফলে প্রতিদিন এ সড়ক ব্যবহারকারী হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়ছেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, নিতাই, চাপড়া, পঞ্চপুকুর, কাশিরাম ও খাতা মধুপুর ইউনিয়নের বাসিন্দাদের পাশাপাশি নীলফামারী সদর, সৈয়দপুর ও রংপুরের তারাগঞ্জ উপজেলার মানুষও দূরত্ব কমাতে এই সড়ক ব্যবহার করেন। গুরুত্বপূর্ণ এই সড়কটি দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় পড়ে রয়েছে।
এলাকাবাসীর দাবি, প্রতিদিন অন্তত ২০ থেকে ২৫ হাজার মানুষ এই সড়ক দিয়ে যাতায়াত করেন। দীর্ঘদিন ধরে সড়কটি পাকাকরণের দাবি জানানো হলেও এখনো কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়েনি। অভিযোগ রয়েছে, প্রায় ৪০ বার মাপজোখের কাজ সম্পন্ন হলেও বাস্তবায়নের কোনো অগ্রগতি নেই। নির্বাচন এলেই সড়ক পাকাকরণের আশ্বাস দেওয়া হলেও পরে তা আর বাস্তবে রূপ নেয় না।
স্থানীয় বাসিন্দা পারুল বেগম বলেন, “বৃষ্টি হলেই রাস্তায় হাঁটা যায় না, কাঁদায় পা আটকে যায়। অনেক কষ্ট করে চলাচল করতে হয়।”
মোয়াজ্জেম হোসেন বলেন, “প্রতিদিনই কেউ না কেউ পড়ে আহত হচ্ছে। দ্রুত রাস্তা পাকা করা জরুরি।”
ইলিয়াস হোসেন মাস্টার বলেন, “এটি একটি গুরুত্বপূর্ণ সড়ক, অথচ বছরের পর বছর অবহেলায় পড়ে আছে। সংশ্লিষ্টদের দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত।”
চাপড়া সরমজানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা জাহাঙ্গীর আলম শাহ জানান, সড়কটি সংস্কারের জন্য ইতোমধ্যে দুই দফা মাটি ভরাট করা হয়েছে।
এ বিষয়ে নীলফামারী সদর উপজেলা প্রকৌশলী মো. রবিউল ইসলাম বলেন, “সড়কটি পাকাকরণের জন্য পূর্বে কোনো সরকারি আইডি নম্বর ছিল না। বর্তমানে এলজিইডির মাধ্যমে নতুন আইডির জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। আইডি অনুমোদন পেলেই কাজ শুরু করা হবে।”
এদিকে কাঁদামাখা এই সড়কে প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। যাত্রী, চালক ও স্থানীয়রা চরম দুর্ভোগে পড়েছেন। দীর্ঘদিনের এই ভোগান্তি থেকে মুক্তি পেতে দ্রুত সড়কটি পাকাকরণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost