1. online@69bd.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@69bd.tv : admin :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

রাণীনগরে মাদকসেবী চার যুবকের কারাদন্ড

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ২৭ বার পঠিত

কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমান আদালতের অভিযানে মাদকসেবী চার যুবককে কারাদন্ড দেয়া হয়েছে| বুধবার রাত সাড়ে ১০টা নাগাদ উপজেলা সদরের হাসপাতাল এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়| দন্ডিতদের জেলা কারাগার প্রেরণ করা হয়েছে|
আদালত সুত্র জানায়,মাদকের আড্ডা চলছে,এমন গোপন সংবাদের ভিত্তিতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান নওগাঁ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে নিয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন| অভিযানে মাদক সেবনরত অবস্থায় উপজেলার পশ্চিম বালুভরা গ্রামের আব্দুর রহমানের ছেলে শিহাব হোসেন (২৯),একই গ্রামের নাছির মোল্লার ছেলে রাশেদ মোল্লা (২৩) ও বাহাদুরপুর গ্রামের মখলেছুর রহমানের ছেলে মহসিন আলী (২২) কে হাতে-নাতে ধরা হয়| এসময় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মাদক সেবনের অপরাধে প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও একই সাথে একশত টাকা করে জরিমানা করা হয়| একই রাতে উপজেলা সদরের বাজার এলাকায় অভিযান চালিয়ে জনি হোসেন (৩১) নামে এক মাদক সেবীকে এক মাসের কারাদন্ড এবং একশত টাকা জরিমানা করা হয়| জনি নওগাঁ সদর উপজেলার মন্ডলপাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে| দন্ডিতদের রাতেই জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে আদালত সুত্র জানিয়েছে|

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost