1. online@69bd.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@69bd.tv : admin :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন

গোবিন্দগঞ্জে ১৬ মাদক মামলার আসামী তারাজুল ডিবি পুলিশের হাতে গ্রেফতার

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ৯ মে, ২০২৬
  • ২৩ বার পঠিত

গাইবান্ধা প্রতিনিধি,

গাইবান্ধার গোবিন্দগঞ্জে একাধিক মাদক, চাঁদাবাজী, প্রতারণা ও মারামারিসহ ১৬ মামলায় অভিযুক্ত তারাজুল ইসলামকে গ্রেফতারপূর্বক জিজ্ঞাসাবাদ শেষে থানায় হস্তান্তর করেছে জেলা ডিবি পুলিশ।

শুক্রবার (৮ মে) বিকালে হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানান, সম্প্রতি গোবিন্দগঞ্জ পৌর শহরের ইউনিলিভার ব্রাদার্সের গোডাউনে ডাকাতি মামলা -৩৩ অভিযুক্ত করে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এছাড়াও পূর্বের ৯টি মাদক, ৩টি চাঁদাবাজী ও প্রতারণাসহ ৪টি মারামারি মামলায় অভিযুক্ত তারাজুল ইসলাম।

এর আগে বুধবার (৬ মে) দিবাগত রাতে উপজেলার দরবস্ত ইউপির সাবগাছি হাতিয়াদহ গ্রামের হাফিজারের ছেলে তারাজুল (৪৮) কে স্থানীয় বালুয়া বাজার থেকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার তাকে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।⬇️

গাইবান্ধা জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মোত্তালিব গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার রাতে ওয়ারেন্টভুক্ত তারাজুলকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

চিহ্নিত মাদক কারবারী তারাজুলকে গ্রেফতারের খবরে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost