বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
Headline
Wellcome to our website...
নওগাঁর লেখকদের বই নিয়ে দিনব্যাপী পথ বইমেলা অনুষ্ঠিত
/ ২৮ Time View
Update : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ২:৩০ অপরাহ্ণ

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর লেখক, নওগাঁর বই প্রতিপাদ্যে নওগাঁ জেলার স্থানীয় লেখকদের বই নিয়ে দিনব্যাপী পথ বইমেলা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সংগঠন নওগাঁ সাহিত্য পরিষদের আয়োজনে শুক্রবার বেলা ১১ টায় শহরের মুক্তির মোড় জেলা পরিষদ পার্কগেটে বই মেলার উদ্বোধন করেন বরেণ্য কবি আতাউল হক সিদ্দিকী।
নওগাঁ সাহিত্য পরিষদের সভাপতি ড. আইয়ুব আলীর সভাপতিত্বে এসময় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আশরাফুল নয়ন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার শেখ নওশাদ হাসান, বিশেষ আতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো.মুশফিকুর রহমান, জেলা কালচারাল অফিস তাইফুর রহমান, আবৃত্তি পরিষদের সভাপতি বাচিক শিল্পি কায়েস উদ্দীন, কথাসাহিত্যি বরেন্দ্র ফরিদ, সাংস্কৃতিক ঐকের সভাপতি কথাসাহিত্যিক মনোয়ার লিটন, জহির রায়হান চলচিত্র সংসদের সাধারন সম্পাদক রহমান রায়হান, করি অধ্যক্ষ আরিফুর রহমান প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন গল্পকার হারিব রতন, কবি রোকয়া শাকিলা, রবিউল মাহমুদ, রিমন মোরশেদ,আসলাম হোসেন,গুলজার রহমান সোহাগ হোসেনসহ অন্যান্যরা।

মেলার আয়োজকরা জানান- বইমেলায় জেলার ৭০ জন লেখকের অন্তত দুই শতটি বই স্থান পেয়েছে। গল্প, কবিতা, উপন্যাস, প্রবন্ধ ও শিশুদের বই রয়েছে। এসব বইয়ের মুল্য ১০০ টাকা থেকে ৪০০ টাকার মধ্যে।

নওগাঁ সাহিত্য পরিষদের সাধারন সম্পাদক আশরাফুল নয়ন বলেন,বইমেলার উদ্দেশ্য হচ্ছে নতুন প্রজন্ম ও নওগাঁ বাসীর কাছে নওগাঁর লেখকদের তুলেধরা এবং পরিচিত বাড়ানো। সেই সাথে তরুন প্রজন্ম যে মোবাইল ও সামাজিক বিভিন্ন মাধ্যমে যেভাবে আসক্ত হয়ে পড়েছে তা থেকে বেরিয়ে এসে লেখালেখি ও শিল্প সাহিত্যে প্রতি উদ্বৃদ্ধ করণের লক্ষ্যই এ মেলার মুল লক্ষ্য।

সভাপতি ড. আইয়ুব আলী বলেন, বাংলা সাহিত্যের সূত্রপাত হয়েছিল নওগাঁর সোমপুর বিহার হতে চর্য়াপদের মাধ্যমে। তা নওগাঁর মানুষ অনেকেরই অজানা। এবং বর্তমান সময়েও এ জেলার অনেক লেখক আছে যাদের বই বিশ^বিদ্যালয়ে সহায়ক বই হিসেবে পড়ানো হয়। নওগাঁয় শতাধীক কবি-সাহিত্যক প্রাবন্ধিক ও গবেষক রয়েছে। আমাদের উদ্দেশ্য তাদের দেশব্যাপী পরিচিত করা।

বই মেলায় নওগাঁ জেলার ১১ টি উপজেলা থেকে আগত লেখকদের আগমনে এক মিলনমেলায় পরিণত হয়েছে। মেলা চলে সন্ধ ৬ টা পর্যন্ত।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

পুরাতন খবর

MonTueWedThuFriSatSun
  12345
13141516171819
20212223242526
27282930   
       
      1
       
15161718192021
293031    
       
     12
       
  12345
6789101112
13141516171819
       
    123
45678910
11121314151617
18192021222324
25262728   
       
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031