রাণীনগরে করজগ্রাম খাঁনপুকুর বাজারে বিকাশের দোকানে দিনে-দুপুরে দুর্ধর্ষ চুরি

কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর রাণীনগরে বিকাশের দোকানে দিনে-দুপুরে দুর্ধর্ষ চুরি সংঘটিত। উপজেলার করজগ্রাম খাঁনপুকুর বাজারে পলাশের দোকানে দিনে-দুপুরে দুর্ধর্ষ এই চুরির ঘটনাটি ঘটেছে।
উক্ত দোকানের মালিক পলাশ জানান, শুক্রবার দুপুর ১২ টার দিকে দোকানে তালা দিয়ে বাচ্চার জন্য ঔষধ নিতে রাণীনগর যায়। ঔষধ নিয়ে বাড়িতে চলে আসি। এরপর বিকেল সাড়ে ৩ টার সময় জানতে পারি দোকানের দরজা খোলা। খবর পেয়ে দোকানে এসে দেখি দোকানের তালা খুলে ড্রয়ার থেকে দেড় লক্ষ টাকা চুরি করে নিয়ে যায়। এব্যাপারে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
রাণীনগর থানার ওসি মো:আব্দুল লতিফ জানান,মৌখিক অভিযোগ পেয়েছি তদন্ত চলছে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category



