
মো সোহেল রানা দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি,
খাগড়াছড়ি দীঘিনালা নানা আয়োজনের নদীতে ফুল ভাসিয়ে উদযাপিত হচ্ছে চাকমাদের ঐতিহ্যবাহী ফুল বিঝু।
রবিবার(১২এপ্রিল) ভোরে ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ দীঘিনালা মাইনী নদীর তীরে জড়ো হন। নদীর জলে ফুল ভাসানোর মধ্য দিয়েই শুরু হয় উৎসবের মূল আনুষ্ঠানিকতা। পুরাতন বছরের দুঃখ কষ্ট গ্লানি ভুলে বিদায় ও নতুন বছররে সুখ শান্তি, দেশ জাতির মঙ্গল কামনায় স্বাগত জানাতে ফুল ভাসিয়ে মঙ্গল কামনা করেন সবাই।
মনিষা চাকমা বলেন পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বছরের মঙ্গল কামনায় আমরা ফুল ভাসিয়েছি।
ফুল বিঝু আমাদের ঐতিহ্য, সবাই মিলে উদযাপন করতে ভালো লাগে। এই উৎসব আমাদের মিলনমেলা, সবাই একসাথে আনন্দ ভাগাভাগি করি।
বিঝু উদযাপন কমিটির যুগ্ম সম্পাদক কবাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নলেজ চাকমা বলেন,
ফুল বিঝু আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক, সব বয়সের মানুষ এতে অংশ নেয়।
চাকমা সম্প্রদায়ের ফুল বিঝুতে অংশ গ্রহন করে দীঘিনালা উপজেলায় নির্বাহী অফ তানজিল পারভেজ বলেন, বিঝু শুধু চাকমাদের নয়, এটি পাহাড়ের সব সম্প্রদায়ের সার্বজনীন উৎসব।
আগামীকাল উদযাপিত হবে মূল বিঝু। এছাড়া শুরু হচ্ছে ত্রিপুরাদের বৈসু ও মারমাদের সাংগ্রাই উৎসব।



