বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
Headline
Wellcome to our website...
টাঙ্গাইলে প্রধানমন্ত্রী সফর উপলক্ষে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং অনুষ্ঠিত
/ ২৫ Time View
Update : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ১০:০০ পূর্বাহ্ণ

মো: সাজিদ পিয়াল, টাঙ্গাইল জেলা প্রতিনিধি

টাঙ্গাইল ১৩ এপ্রিল ২০২৬ ইং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী’র টাঙ্গাইল জেলা সফরকে কেন্দ্র করে জেলা পুলিশের আয়োজনে নিরাপত্তা সংক্রান্ত বিশেষ ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। ব্রিফিংটি জেলা পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হয়।ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন জনাব মুহম্মদ শামসুল আলম সরকার পুলিশ সুপার টাঙ্গাইল। পুলিশ সুপার মহোদয় বলেন মাননীয় প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। সফরস্থলসহ আশপাশের গুরুত্বপূর্ণ এলাকা ও গুরুত্বপূর্ণ স্থানে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হবে। তিনি আরও বলেন ট্রাফিক ব্যবস্থাপনা গোয়েন্দা নজরদারি এবং সাদা পোশাকে নিরাপত্তা জোরদার করা হচ্ছে। এছাড়া ডিউটিতে নিয়োজিত সকল পুলিশ সদস্যকে সর্বোচ্চ সতর্কতা পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করা হয়েছে।ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন জনাব মোঃ রবিউল ইসলাম পিপিএম-সেবা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ আদিবুল ইসলাম পিপিএম-সেবা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব কাজী শাহনেওয়াজ পিপিএম-সেবা অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) টাঙ্গাইলসহ সকল সার্কেল কর্মকর্তাগণ এবং ডিউটিতে নিয়োজিত পুলিশ অফিসার ও ফোর্সবৃন্দ।পুলিশ সুপার মহোদয় নিশ্চিত করেন প্রধানমন্ত্রী’র সফরের সময় জেলা পুলিশ সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে আইন-শৃঙ্খলা রক্ষায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন রাখবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

পুরাতন খবর

MonTueWedThuFriSatSun
  12345
13141516171819
20212223242526
27282930   
       
      1
       
15161718192021
293031    
       
     12
       
  12345
6789101112
13141516171819
       
    123
45678910
11121314151617
18192021222324
25262728   
       
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031