1. online@69bd.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@69bd.tv : admin :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন

নীলফামারীতে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত, ১০ প্রতিবন্ধীর হাতে হুইল চেয়ার

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ২০ বার পঠিত

নাসির উদ্দিন শাহ মিলন,নীলফামারী প্রতিনিধি :

১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে নীলফামারীতে র‌্যালি, আলোচনা সভা ও হুইল চেয়ার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) দুপুরে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
“অটিজম কোনো সীমাবদ্ধতা নয়—প্রতিটি জীবন মূল্যবান” প্রতিপাদ্যে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
সভায় সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক নুসরাত ফামেতা। অনুষ্ঠান সঞ্চালনা করেন হাসপাতাল সমাজসেবা কর্মকর্তা নুর নাহার নুরী। স্বাগত বক্তব্য দেন শহর সমাজসেবা কর্মকর্তা হৃদয় হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ। এছাড়াও বক্তব্য রাখেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা শাহজাহান আলী, সাংবাদিক নুর আলম, হাজীগঞ্জ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক মাসুদা আক্তার মিনি এবং অভিভাবক প্রতিনিধি রেখা ইয়াসমিন।
সভায় অটিজম বিষয়ে উপস্থাপনা করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. আতিউর রহমান শেখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, “অটিজম কোনো অভিশাপ নয়, এটি প্রতিবন্ধিতার একটি রূপ। শিশুদের তিন বছর বয়সের পর অটিজমের লক্ষণ প্রকাশ পেতে পারে। এ নিয়ে হতাশ না হয়ে পরিবারকে আরও সচেতন হতে হবে। শিশুদের সময় দিতে হবে, তাদের সঙ্গে কথা বলতে হবে এবং স্বাভাবিক বিকাশ নিশ্চিত করতে সহযোগিতা করতে হবে।”
সভায় বক্তারা জেলা শহরে অটিজম ও প্রতিবন্ধী শিশুদের জন্য একটি বিশেষায়িত বিদ্যালয় ও কেয়ার সেন্টার প্রতিষ্ঠার দাবি জানান।
এর আগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ১০ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইল চেয়ার বিতরণ করেন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost