1. online@69bd.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@69bd.tv : admin :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:০০ অপরাহ্ন

চরভদ্রাসনে কৃষকদের মাঝে সেচ সহায়ক সরঞ্জাম বিতরণ

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ২০ বার পঠিত

ফরিদপুর জেলা প্রতিনিধি-
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় ৬টি কৃষক গ্রুপের মাঝে ৬ সেট সেচ সহায়ক সরঞ্জামাদি এলএলপি সেট ও ক্যানভাস পাইপ বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি অফিসের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচির মাধ্যমে চরাঞ্চলের কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করা এবং সেচ সুবিধা বৃদ্ধি করে রবি ও খরিপ মৌসুমে ফসলের উৎপাদনশীলতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুরাইয়া মমতাজ। তিনি কৃষকদের উদ্দেশ্যে বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থা সম্প্রসারণের মাধ্যমে চরাঞ্চলের কৃষকদের জীবনমান উন্নয়ন এবং খাদ্য উৎপাদন বৃদ্ধি সম্ভব হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইমরান বিন ইসলাম। তিনি জানান, এ ধরনের সেচ সহায়ক সরঞ্জাম কৃষকদের সঠিক সময়ে জমিতে সেচ প্রদান নিশ্চিত করবে এবং উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি ফলন বৃদ্ধি করতে সহায়তা করবে।

এ সময় কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় কৃষক ও বিভিন্ন কৃষক গ্রুপের সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost