1. online@69bd.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@69bd.tv : admin :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন

রাণীনগরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ইউনিয়ন যুবদল নেতা উজ্জ্বল বহিস্কার

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৮৪ বার পঠিত

কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ইউনিয়ন যুবদল নেতা রেজাউল ইসলাম উজ্জলকে দল থেকে বহিস্কার করা হয়েছে। শুক্রবার তাকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিস্কার করা হয়। রেজাউল ইসলাম উজ্জল উপজেলার কালীগ্রাম ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক পদে ছিলেন।
দলীয় প্যাডে নওগাঁ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. ময়নুল হক লিটন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়- দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী নানা অনাচারের কারণে রাণীনগর উপজেলার কালীগ্রাম ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল ইসলাম উজ্জলকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিস্কার করা হয়েছে। জেলা যুবদল এই সিদ্ধান্ত কার্যকর করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়- বহিস্কৃত ব্যক্তির কোন ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নিবেনা। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্যও নির্দেশনা প্রদান করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost