1. online@69bd.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@69bd.tv : admin :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন

নওগাঁয় শক্তিশালী কালবৈশাখী ঝড়ে বাড়ি ঘর লন্ড ভন্ড

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৩৫ বার পঠিত

সাহেব আলী নওগাঁ :
নওগাঁর পত্নীতলা উপজেলায় শক্তিশালী কালবৈশাখী ঝড়ে বাড়ি ঘর গাছ পালা লন্ড ভন্ড হয়েছে । ঝড়ে অসংখ্য ঘরবাড়ি ও দোকানপাট ভেঙে পড়েছে, উপড়ে গেছে গাছপালা এবং মাঠে থাকা বোরো ধান মাটির সঙ্গে মিশে পানিতে তলিয়ে গেছে। এ ছাড়া ঝড়ের পর থেকেই পুরো উপজেলা বিদ্যুৎ ও ইন্টারনেট বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।

শনিবার (১৬ মে) গভীর রাতে দফায় দফায় ধেয়ে আসা এই ঝড়ে উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার গভীর রাত থেকে বজ্রপাতসহ ঝড় শুরু হলেও ভোর রাত চারটার দিকে তা ভয়াবহ রূপ নেয়। ঝড়ের তাণ্ডবে উপজেলার নজিপুর পৌর এলাকাসহ বেশ কয়েকটি গ্রামের মানুষ চরম আতঙ্কের মধ্যে রাত কাটায়। ঝড়ে গাছ ও ডালপালা ভেঙে পড়ে হরিরামপুর মৌজার জুলফিকার আলী নামে এক ব্যক্তি আহত হয়েছেন। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost