1. online@69bd.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@69bd.tv : admin :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন

দীঘিনালায় গভীর রাতে বসতঘর আগুনের পুড়ে এক নারী নিঃস্ব

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৩৭ বার পঠিত

মো: সোহেল রানা দীঘিনালা(খাগড়াছড়ি) প্রতিনিধি, 
খাগড়াছড়ি দীঘিনালায় কবাখালী ইউনিয়নের জয়কুমার কার্বারী পাড়া এলাকয় এক নারীর বসতঘর সম্পূর্ণ আগুনে পুড়ে ছাই হয়েছে গেছে। গতকাল(১৭মে) ভোর রাত আনুমানিক ৩টারদিকে এই ঘটনা ঘটেছে ধারনা করা হয়েছে।
পুড়ে যাওয়া বসতঘর এর মালিক অন্তনিতা চাকমা বলেন, আমি ঘরে ঘুমিয়ে ছিলাম হঠাৎ করে দেখি ঘরে আগুন দৌড়ে বাহিরের চলে আসি। চিৎকার করি প্রতিবেশিরা এসে আগুন নিভানো চেষ্টা করে। ঘর থেকে কিছু বাহির করতে পারি নাই। আমার প্রায় ২লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। আমি নিঃস্ব হয়ে গেছি।
প্রত্যক্ষদর্শী মো: শাহিন আলম জানান, অন্তনিতা চাকমার প্রতিবেশি আমরা আগুনে চিল্লাচিল্লি আওয়াজ শুনতে পেয়ে প্রতিবেশিরা দৌড়ে যাই, সবাই মিলে আগুন নিভানো চেষ্টা করি। কিন্তু পানি সমস্যা ও রাস্তা সরু থাকার কারনে আগুন নিভাতে সম্ভব হয়নি। ইতিমধ্যে বসতঘরটি সম্পূর্ণ আগুনে পুড়ে যায়। ঘরথেকে কোনকিছু বের করা সম্ভব হয়নি সবকিছু পুড়ে যাই হয়ে গেছে। তবে রাস্তা সরু হওয়া ফায়ার সার্ভিস অফিসে কেহ কোন দেয়নি।
উপজেলা নির্বাহী অফিসার তানজিল পারভেজকে অগ্নিকান্ডে ঘটনাটি জানানো হলে, তিনি বলেন উপজেলা প্রয়োজনীয় সহায়তা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost