1. online@69bd.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@69bd.tv : admin :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন

শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-অভিভাবক-শিক্ষার্থীর সমন্বিত প্রচেষ্টার আহ্বান

নাসির উদ্দিন শাহ মিলন,নীলফামারী প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৮৩ বার পঠিত

উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা ও নৈতিক বিকাশ নিশ্চিত করতে নীলফামারী সরকারি কলেজে অনুষ্ঠিত হয়েছে অভিভাবক সমাবেশ। সোমবার (১৮ মে) দুপুরে কলেজ হলরুমে আয়োজিত এ সমাবেশে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে প্রাণবন্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ.কে.এম সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী। তিনি বলেন, “একটি শিক্ষিত ও মানবিক সমাজ গঠনে শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবার এবং শিক্ষার্থীদের মধ্যে সুসম্পর্ক ও সমন্বয় অত্যন্ত জরুরি। অভিভাবকদের সচেতন ভূমিকা শিক্ষার্থীদের সাফল্যের অন্যতম ভিত্তি।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক গোলাম মোস্তফা চৌধুরী এবং শিক্ষক পরিষদের সম্পাদক মো. বাবুল হোসাইন। বক্তারা বলেন, শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিতি, পাঠদানে মনোযোগ এবং নৈতিক শিক্ষার চর্চা নিশ্চিত করা গেলে শিক্ষার গুণগত মান আরও বৃদ্ধি পাবে। একইসঙ্গে তারা মোবাইল ও প্রযুক্তির ইতিবাচক ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
সমাবেশে অভিভাবকরাও তাদের মতামত তুলে ধরেন এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে শিক্ষকদের আন্তরিক ভূমিকায় সন্তোষ প্রকাশ করেন। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কলেজ প্রাঙ্গণে এক আন্তরিক পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠান শেষে কলেজের অধ্যক্ষের

উদ্যোগে এক শিক্ষার্থীর অসুস্থ পিতার কিডনি ডায়ালাইসিসের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ মানবিক উদ্যোগ উপস্থিত সকলের প্রশংসা কুড়ায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost