1. online@69bd.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@69bd.tv : admin :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন

দীঘিনালায় সারা দেশের ন্যায় ৩দিনব্যাপী ভূমি সেবা মেলা উদ্বোধন

মো: সোহেল রানা,দীঘিনালা(খাগড়াছড়ি) প্রতিনিধি,
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৩৮ বার পঠিত

খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় সারাদেশের ন্যায় তিনদিনব্যাপী ভুমি সেবা মেলা উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার(১৯মে) সকাল সাড়ে ৯টায় দীঘিনালা উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি মন্ত্রনালয়ের সার্বিক সহযোগিতায় উপজেলা চত্বরে সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় উপজেলা চত্বরের এসে শেষ হয়। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ভূমি মেলা ঢাকায় কেন্দ্রীয় ভাবে শুভ উদ্বোধন করেন। উদ্বোধনের শেষ উপজেলা অঢিটরিয়াম সম্মেলন কক্ষে আলোচনা সভা শুরু হয়। দীঘিনালা সহকারী কমিশনার(ভূমি) মো: শফিউল আলম এর সভাপতিত্বে উপজেলা রিসোর্স সেন্টার কর্মকর্তা মো: মাইন উদ্দিন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার তানজিল পারভেজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দীঘিনালা উপজেলা বিএনপি‘র সভাপতি মো: শফিকুল ইসলাম সফিক, দীঘিনালা প্রেসক্লাব সাবেক সভাপতি সিনিয়ির সাংবাদিক মো: সোহেল রানা, দীঘিনালা থানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মো: ইকবাল বাহার,দীঘিনালা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ চন্দ্র দাশ, কবাখালী ইউপি চেয়ারম্যান নলেজ চাকমা জ্ঞান, খাগড়াছড়ি জেলা হেডম্যান(মৌজা প্রধান) এসোসিয়েশন এর সভাপতি যুবলক্ষন চাকমা প্রমূখ।
আলোচনা সভায় বক্তরা বলেন, বর্তমান সরকার তাদের নির্বাচনী ইস্তেহার পর্যায়ক্রমে বাস্তবায়ন করছে, তারিধারাবাহিকতা ভূমি মেলা উদ্বোধন করছেন এবং ভূমি সেবা এ্যাপ চালু করছেন। ঘরে বসে মোবাইল এ্যাপ এর মাধ্যমে সকল সেবা পওয়া যাবে। ভূমি সংক্রান্ত সকল সেবা ১৬১২২ নাম্বারের কল দিয়ে ২৪/৭ সকল সমস্যা সমাধানের পরামর্শ পাওয়া যাবে। নিয়মিত ভূমি কর প্রদান করতে হবে। জমিক্রয় করলে ভূমি অফিসে আবেদন করে রেজিস্ট্রেশন করতে হবে। ওয়ারিশ সূত্রে পাওয়া সম্পত্তি বন্টন নামা করতে হবে। পার্বত্য অঞ্চলে ১শত বছর আগে ভূমি জরিপ হয়েছিল। এর মধ্যে আর কোন জারিপ হয় নাই। সকলে সহযোগীতায় পার্বত্য অঞ্চলের ভূমি সমস্যা করা সম্ভব। ১৯মে-২১মে ভুমি মেলা মাধ্যমে সেবা প্রদান করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost