
২০২২ সালের ২৮ ফেব্রুয়ারি তৎকালীন মন্ত্রিসভায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আইনের খসড়া অনুমোদন দেওয়া হয়। এরপর ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদে বিলটি পাস হয়। পরবর্তীতে যথাযত যোগাযোগের অভাবে বিশ্ববিদ্যালয়টি বন্ধের দ্বারপ্রান্তে চলে যায়। কিন্তু ৭ অক্টোবর ২০২৪ উপাচার্য প্রফেসর ড. হাছানাত আলীর যোগদানের পর থেকে শুরু হয় উন্নয়নের জয়যাত্রা । শুরু হয় নওগাঁ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন, ভুমি অধিগ্রহন, শিক্ষাথী ভর্তির কাজসহ বিভিন্ন উন্নয়ন মুলক কাজ । প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য নিয়েছেন অফিস ও একাডেমিক ভবন।সুন্দর ভাবে পরিচালিত হচ্ছে অফিসের সকল কার্যক্রম। এই বিশ্ববিদ্যালয়ে এবছর ভর্তির জন্য আগ্রহ প্রকাশ করেছে প্রায় ১৬০০ শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের লক্ষ্যে নওগাঁ সদর উপজেলায় ৯৬ দশমিক ৮১ একর জমি অধিগ্রহণের জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে নেয়া হয়েছে অনুমোদন । এখন ভবন নির্মানের পালা। সেই ক্যাম্পপাস ভবন নির্মানের লক্ষ্যে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সমন্বিত সমীক্ষা প্রকল্প বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৮ মে দুপুরে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হাছানাত আলীর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের আয়োজনে নওগাঁ জেলা পরিষদ অডিটোরিয়ামে নওগাঁ জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ নিয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক আবুবকর সিদ্দিক নান্নু, বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট মেম্বার সংসদ সদস্য ফজলে হুদা বাবুল, সংসদ সদস্য রেজাউল ইসলাম রেজু ও সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক ।
আলোচনা সভায় ভিসি হাছানাত আলী নতুন ভবন শুরু করার পুর্বে ক্যাম্পপাস ভবন নির্মান প্রকল্পের আলোকচিত্র তুলে ধরে সকলকে অবহিত করেন বলেন যাতে করে এই বিশ্ববিদ্যালয়ের ভবন তৈরি করতে কোন দূর্নিতী না হয় সে কারনে আজকের এই আয়োজন।আমি চাই নওগাঁর সবাইকে নিয়ে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে। আলোচনা সভায় জেলা পরিষদ প্রশাসক আবুবকর সিদ্দিক নান্নু ,ও সংসদ সদস্যগন সহ বিভিন্ন শ্রেনি পেশার ব্যাক্তিগন তাদের মতামত তুলে ধরেন। এসময় বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার ড. আলাউদ্দিন জেলা বিএনপির সাধারন সম্পাদক মামনুর রহমান রিপনসহ জেলার বিভিন্ন শ্রেনি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Leave a Reply