
লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলা বাউরা ইউনিয়নের বাজারের চৌরঙ্গী মোড়ে সামান্য বৃষ্টিতেই যেন হাঁটু সমান জল জমে যায়। যা নিরসনের জন্য দীর্ঘদিন ধরে স্থানীয় প্রশাসন ও কোন সুধীজন এগিয়ে আসে নাই। বিষয়টি নিয়ে সুধী সমাজ বিভিন্ন দপ্তরে বহুবার আবেদন করেও কোন সুফল পায়নি। অবশেষে স্থানীয় সংসদ সদস্য ১৬ লালমনিরহাট -১ আসনের মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান এর নির্দেশনায় বাউরা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক জনাব আবু নাসের সিদ্দিকী সোহেল এর উদ্যোগে আজ স্থানীয় কিছু স্বেচ্ছাসেবী এবং দলীয় নেতা কর্মীদের নিয়ে উপস্থিত থেকে দীর্ঘ দিনের সেই ভোগান্তি অবসান হয়। বিষয়টি নিয়ে স্থানীয় জনসাধারণের মাঝে ব্যাপক আনন্দের ও উচ্ছ্বাসের পরিবেশ পরিলক্ষিত হয়। এ বিষয়ে বাউরা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক জনাব আবু নাসের সিদ্দিকী সোহেল বলেন- মাননীয় প্রধানমন্ত্রীর দেশ উন্নয়নের অংশ হিসেবে স্থানীয় সংসদ সদস্য মহোদয়ের নির্দেশক্রমে আমাদের এলাকার এই সমস্যাটি দ্রুত সমাধানের নির্দেশনা পাওয়া মাত্রই আমরা স্থানীয় বিএনপি এটি সমাধান করি। এরপর আমরা আমাদের এলাকার এরকম যেকোনো ধরনের সমস্যা সমাধানে স্থানীয় বিএনপি সব সময় জনগণের পাশে দাঁড়িয়ে কাজ করবে বলে আমি প্রত্যয় ব্যক্ত করেছি।
Leave a Reply