1. online@69bd.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@69bd.tv : admin :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন

উলিপুরে কাঁচা রাস্তা পাকা করণের দাবিতে মানববন্ধন

আতিকুর রহমান মন্টু, নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ১০৯ বার পঠিত

কুড়িগ্রামের উলিপুরে মাটিয়াল আদর্শ বাজার হতে বাহারের ঘাট পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা সংস্কার ও পাকা করণের জন্য এলাকাবাসী মানববন্ধন করেছে। শনিবার দুপুরে মাটিয়াল সরকারি প্রাথমিক ও মাটিয়াল দ্বিমূখি উচ্চ বিদ্যালয়ের প্রাচীর ঘেঁষে ঐ রাস্তায় স্থানীয় বাসিন্দাদের আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। সরেজমিনে গিয়ে জানা যায়, চিলমারি ও উলিপুর উপজেলার ৩টি ইউনিয়নের জায়গাজুরে মাত্র ১ কিলোমিটার দীর্ঘ এ কাঁচা রাস্তাটি যুগের পর যুগ ধরে অবহেলিত। ফলশ্রুতিতে প্রতি বর্ষায় খানা-খন্দে ভরপুর হয়ে যায় কাচা রাস্তাটি। উলিপুর উপজেলার বজরা ও তবুকপুর ইউনিয়ন এবং চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের কয়েক হাজার মানুষ বসবাস করে রাস্তাটির দুইধারে। দুই উপজেলার লোকজন ছাড়াও গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার বিভিন্ন এলাকার মানুষজন বাহারের ঘাট হয়ে রাস্তাটি দিয়ে যাতায়াত করে। প্রতি সংসদ নির্বাচনের সময় জনপ্রতিনিধিরা এলাকায় এসে সড়কের দুরবস্থা দেখে সংস্কার তথা পাকা করণের প্রতিশ্রুতি দিলেও দীর্ঘ পাঁচ যুগেও কোন প্রতিনিধি কথা রাখেনি বলে মানববন্ধনে অভিযোগ তোলে এলাকাবাসী। এ রাস্তা দিয়েই মাটিয়াল দ্বিমুখি উচ্চ বিদ্যালয় ও মাটিয়াল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মাটিয়াল দাখিল মাদ্রাসার শত শত শিক্ষার্থীরা নিয়মিত যাতায়াত করে থাকে।
রাস্তাটি পাকা করনের দাবিতে মানববন্ধনে বক্তব্য রাখেন, মোঃ হাবিবুর রহমান, আব্দুস সালাম, শাহাজাহান আলী, মাসুদ রানা, সবুজ, আতিকুর রহমান মন্টু প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost