1. online@69bd.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@69bd.tv : admin :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন

দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ

মো: সোহেল রানা দীঘিনালা(খাগড়াছড়ি) প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬
  • ৩৩ বার পঠিত

ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় গরিব, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
মঙ্গলবার (২৭) দিনব্যাপী দীঘিনালা জোনের উদ্যোগে উপজেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকায় এ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় চংড়াছড়ি আর্মি ক্যাম্প, বাবুছড়া আর্মি ক্যাম্প, বেতছড়ি আর্মি ক্যাম্প এবং বোয়ালখালী নতুন বাজার এলাকায় শতাধিক অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, ঈদুল আজহার আনন্দ সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ছড়িয়ে দিতে এবং মানবিক সহায়তার অংশ হিসেবে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উপহার সামগ্রীর মধ্যে ছিল নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও ঈদ উপলক্ষে প্রয়োজনীয় বিভিন্ন উপকরণ।
এ সময় স্থানীয় বাসিন্দারা বাংলাদেশ সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
দীঘিনালা জোনের পক্ষ থেকে জানানো হয়, “ঈদের খুশি সবার মাঝে ছড়িয়ে দিতে বাংলাদেশ সেনাবাহিনীর এটি একটি ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যতেও জনসেবামূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost