
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানাধীন কেদার ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মে) সকালে কেদার ইউনিয়নের স্থানীয় পাটি অফিসে আয়োজিত এ অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে মরহুম জিয়াউর রহমানের কর্মময় জীবন, দেশপ্রেম, স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশ গঠনে তাঁর ভূমিকা এবং দেশের রাজনৈতিক অঙ্গনে তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
মিলাদ মাহফিলে পবিত্র কোরআন তেলাওয়াত, আলোচনা সভা এবং বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে তাঁর রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়। একই সঙ্গে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেদার ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সৈয়দ আহমদ বাচ্চু ব্যাপারী, সাধারণ সম্পাদক আনিছুর রহমান তোলার ব্যাপারীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, জিয়াউর রহমান ছিলেন একজন দেশপ্রেমিক, সাহসী মুক্তিযোদ্ধা ও দূরদর্শী রাষ্ট্রনায়ক। তাঁর আদর্শ, নেতৃত্বগুণ এবং জাতীয়তাবাদী চেতনা দেশের মানুষের মাঝে আজও প্রেরণার উৎস হিসেবে কাজ করছে। তাঁরা তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
আয়োজকরা জানান, দলের প্রতিষ্ঠাতার স্মৃতিকে সম্মান জানানো এবং তাঁর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।
Leave a Reply