1. online@69bd.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@69bd.tv : admin :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

মান্দায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বিএনপির বিশেষ দোয়া ও আলোচনা সভা

সাহেব আলী, নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৩৫ বার পঠিত

নওগাঁর মান্দায় মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (৩০ মে) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা বিএনপির সভাপতি এম এ মতীনের প্রসাদপুর বাজারস্থ দলীয় কার্যালয়ে উপজেলা জাতীয়তাবাদী দলের (বিএনপি) উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। তবে পূর্বনির্ধারিত স্থান উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির হলরুমে প্রতিপক্ষের কারণে প্রোগ্রাম করতে না পারায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন দলের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মান্দা উপজেলা শাখার সভাপতি এম এ মতীন বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। আজ দেশে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে। স্বৈরাচারী শক্তির রক্তচক্ষু উপেক্ষা করে শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করে আমাদের রাজপথে নামতে হবে। তৃণমূলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধারের চূড়ান্ত লড়াইয়ে শরিক হওয়ার আহ্বান জানাচ্ছি।”
সভায় প্রধান বক্তার বক্তব্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চৌধুরী বাবুল বলেন, “জাতীয়তাবাদী শক্তিকে দুর্বল করতে নানা ষড়যন্ত্র চলছে। নির্ধারিত স্থানে আমাদের কর্মসূচি করতে না দেওয়া তারই প্রমাণ। কিন্তু দমন-পীড়ন চালিয়ে ধানের শীষের সৈনিকদের দমানো যাবে না। সকল বিভেদ ভুলে দলকে আরও গতিশীল ও শক্তিশালী করতে হবে।”
উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন— উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক কুমার বিশ্বজিৎ সরকার, দপ্তর সম্পাদক ও ভালাইন ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক নুরুল ইসলাম এবং ছাত্রদলের সদস্য সচিব পলাশ কুমার প্রমুখ।
তৃণমূল নেতাদের মধ্যে আরও বক্তব্য রাখেন— বিষ্ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, কসব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী মাস্টার, তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউন্নবী হুদা, কুসুম্বা ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম মোর্শেদ চৌধুরী, প্রসাদপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহজামাল হক, গণেশপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন, মান্দা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলী, পরানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মোস্তফা ও ভারশোঁ ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম নবী কাবুল।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট মিজানুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক সম্পাদিকা কাবেরী সুলতানা হেলেন, কুসুম্বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম, গণেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিঠুন, মৈনম ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, প্রসাদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম হোসেন এবং সাংগঠনিক সম্পাদক এরশাদ আলীসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও কৃষকদলের বিপুল সংখ্যক নেতাকর্মী।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকো এবং মান্দার প্রয়াত এমপি শামসুল আলম প্রামাণিক, বিএনপি নেতা মনসুর রহমান মৃধা, সাইফুল ইসলাম বাচ্চু চৌধুরী, মাহবুব আলম চৌধুরী, নজের আলী ও বাবুল কারিগরসহ প্রয়াত সকল নেতাকর্মীদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এদিকে একই দিনে স্থানীয় এমপি সমর্থিত লোকজন এবং বিএনপি নেতাকর্মীদের পৃথক কর্মসূচি পালন ও মুখোমুখি অবস্থান নিয়ে এলাকায় সাধারণ মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost