1. online@69bd.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@69bd.tv : admin :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন

কচাকাটার চরাঞ্চলে হাসপাতাল স্থাপনের দাবিতে মানববন্ধন

কচাকাটা নাগেশ্বরী
  • আপডেট টাইম : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৩৬ বার পঠিত

কুড়িগ্রামের প্রস্তাবিত কচাকাটা উপজেলার বল্লভেরখাস ইউনিয়নের চরকৃষ্ণপুর আশ্রয়ণ কেন্দ্রে হাসপাতাল স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলাকাবাসী।

রবিবার (৩১ মে) দুপুরে চরকৃষ্ণপুর নবনির্মিত আশ্রয়ণ কেন্দ্রের সামনে জনকল্যাণ যুব ফাউন্ডেশনের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে চরাঞ্চলের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে হাসপাতাল স্থাপনের জোর দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, দুধকুমার, গঙ্গাধর ও ব্রহ্মপুত্র নদবেষ্টিত বিস্তীর্ণ চরাঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে পর্যাপ্ত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। চরকৃষ্ণপুর আশ্রয়ণ কেন্দ্রে নির্মিত তিনতলা বিশিষ্ট আধুনিক ভবনটি বর্তমানে অব্যবহৃত অবস্থায় রয়েছে। ভবনটিকে হাসপাতাল হিসেবে রূপান্তর করা হলে চরাঞ্চলের হাজার হাজার মানুষ সহজেই স্বাস্থ্যসেবা পাবে এবং জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত হবে।
এর আগে আশ্রয়ণ কেন্দ্রে জনকল্যাণ যুব ফাউন্ডেশনের আয়োজনে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পের উদ্বোধন করেন কুড়িগ্রাম-১ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম।

বল্লভেরখাস ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কচাকাটা থানা শাখার সভাপতি মাওলানা এনামুল হক, সেক্রেটারি আব্দুল বাতেন, কচাকাটা থানা চর উন্নয়ন কমিটির সভাপতি আব্দুল কুদ্দুস চঞ্চল, কেদার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.খ.ম ওয়াজিদুল কবীর রাশেদ, সমাজসেবক আখতারুজ্জামান বাবুল, চেয়ারম্যান পদপ্রার্থী নওশাদ আলী, ডা. হাফিজুর রহমান, আব্দুর রহমান, জোসনা খাতুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা দ্রুত সময়ের মধ্যে চরকৃষ্ণপুর আশ্রয়ণ কেন্দ্রকে হাসপাতাল হিসেবে চালুর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। তাদের দাবি হাসপাতাল স্থাপন করা হলে চরাঞ্চলের মানুষের চিকিৎসা সেবার দীর্ঘদিনের দুর্ভোগ অনেকাংশে লাঘব হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost