1. online@69bd.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@69bd.tv : admin :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন

রাণীনগরে লক্ষাধীক টাকার নিষিদ্ধ রিংজাল জব্দ করে ভস্মিভূত

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ২৪ বার পঠিত

রাণীনগর (নওগাঁ)র প্রতিনিধি :

নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে মৎস্য অভয়াশ্রম থেকে লক্ষাধীক টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী রিংজাল জব্দ করা হয়েছে| এর পর জব্দকৃত জালগুলো আগুনে ভস্মিভূত করা হয়েছে| বৃহস্পতিবার দুপুরে এই অভিযান পরিচালনা করা হয়|
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ জানান,উপজেলার কাশিমপুর এলাকায় ছোট যমুনা নদীর তারাপালের দহে মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হয়েছে| ওই দহে কিছু অসাধু লোকজন নিষিদ্ধ চায়না দুয়ারী রিং জাল দিয়ে মাছ ধরছেন| এমন গোপন সংবাদের ভিত্তিতে এদিন দুপুর ২টা নাগাদ অভিযান পরিচালনা করা হয়| এসময় অভয়াশ্রম থেকে লক্ষাধীক টাকার ২০টি চায়না দুয়ারী রিং জাল জব্দ করা হয়| এরপর উপজেলা পরিষদ চত্বরে এনে আগুনে ভস্মিভূত করা হয়| অভিযানে তিনিসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান,উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রাসেল আহম্মেদ উপস্থিত ছিলেন|

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost