1. online@69bd.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@69bd.tv : admin :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

নওগাঁয় ‘দেলুপি’ সিনেমার প্রদর্শনী রাজনীতি, দখলদারিত্ব আর প্রতিরোধের গল্প দেলুপি

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৩৭ বার পঠিত

সাহেব আলী নওগাঁ :

একটি মিষ্টি প্রেমের গল্প, নিখাদ বন্ধুত্বের গল্প, বন্যায় ডুবতে ডুবতে বাঁচতে চাওয়া এই দেশের সরল মানুষের গল্প, ভীষণভাবে লেয়ারড রাজনৈতিক আর দখলদারিত্বের গল্প, কিন্তু এর বাইরে গিয়েও আশাবাদ ও প্রতিরোধের গল্প।
নওগাঁয় প্রদর্শন হওয়া আলোচিত ‘দেলুপি’ সিনেমা দেখে এমন অভিব্যক্তি নাট্য অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক রাজা ফকিরের।

তিনি বলেন, ‘দেলুপি’ আশা দেখায় স্বাধীন চলচ্চিত্র নির্মাণের, আশা দেখায় রাজনৈতিক বৈরীতা থাকার পরেও এক হওয়ার। পরিচালক তাওকীর এবং তার টিমকে টুপিখোলা অভিনন্দন, সংক্ষুব্ধ এই সময়ে ‘দেলুপি’ বানিয়ে দেখানোর জন্য। ‘দেলুপি’ বড় পর্দার সিনেমা, না দেখলে মিস করবেন। এই সিনেমা সবার দেখা উচিত।

গতকাল শুক্রবার রাতে নওগাঁর একটি রেস্টুরেন্টে এন্ড কমিউনিটি সেন্টার মিলনায়তনে দেলুপি সিনেমা অনেকেই রাজা ফকিরের মতো উচ্ছ্বাস প্রকাশ করেন। দর্শকেরা প্রশংসায় ভাসান চলচ্চিত্রটির পরিচালক ও তার টিমকে।
‘দেলুপি’ খুলনার আঞ্চলিক প্রেক্ষাপট, মানুষের জীবন সংগ্রাম ও মাটির সঙ্গে সম্পর্কের গল্প নিয়ে নির্মিত। সিনেমার চিত্রনাট্যে নদীভাঙন, জলবায়ু পরিবর্তন এবং স্থানীয় রাজনীতিতে জাতীয় প্রভাবের মতো বিষয় তুলে ধরা হয়েছে। এতে অভিনয় করেছেন চিরঞ্জিৎ বিশ্বাস, অদিতি রায়, রুদ্র রায়, জাকির হোসেন সহ আরও অনেকে।

ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশন পরিচালিত এই চলচ্চিত্রটি ২০২৫ সালের ৭ নভেম্বর খুলনার সিনেমা হলে মুক্তি পায় এবং পরে ঢাকার দর্শকদের মধ্যেও জনপ্রিয়তা অর্জন করে। ‘দেলুপি’-এর মাধ্যমে মোহাম্মদ তাওকীর ইসলাম বড় পর্দায় পরিচালক হিসেবে অভিষিক্ত হন। এর আগে তিনি ওটিটি প্ল্যাটফর্মের জন্য ‘শাটিকাপ’ ও ‘সিনপাট’ নির্মাণ করেছিলেন।

শুক্রবার নওগাঁর আয়োজন রেস্টুরেন্টে মিলনায়তনে সিনেমা দেখে বের হওয়ার প্রতিক্রিয়া জানতে চাইলে নাট্য অভিনেতা নিমাই সরকার বলেন, শতভাগ আনকোরা সব মুখ, যাদের অভিনয় বা যাদের দিয়ে অভিনয় কোনদিন দেখব বলে চিন্তাও করি নাই, তাদের অভিনয় যে কতটা প্রাণবন্ত হতে পারে, একটা সিনেমাকে কিভাবে যে টেনে নিয়ে যেতে পারে! তা সিনেমা না দেখলে কেউ জানতে পারবে না।

তিনি আরও বলেন, ১৭ বছর পর দেলুপি গ্রামে ফেরা জাকির চেয়ারম্যান, পট পরিবর্তনে পলাতক তপন চেয়ারম্যানের জন্য কাজ করা পার্থ, পার্থর সঙ্গে নূপুরের প্রেম, সদ্য আন্দোলন ফেরত প্রতিবাদী যুবক মিহির, যত্রতত্র সুর ধরা পলাশ দা, যাত্রাপালায় কাজ করা পার্থর বাবা, মা- সবার অভিনয় কতটা জ্যান্ত! বিশেষ করে জাকির চেয়ারম্যানের চরিত্রে কাজ করা অভিনেতার অভিনয় চোখে লেগে থাকার মত। সব মিলিয়ে রাজনীতি, দখদারিত্ব ও প্রতিরোধের গল্প।

নওগাঁর জ্যেষ্ঠ সাংবাদিক কায়েস উদ্দিন বলেন, ‘জীবন থেকে নেয়া’র পর সম্ভবত ‘দেলুপি’ই বাংলাদেশে নির্মিত কোন পলিটিকাল স্যাটায়ারধর্মী ছবি। পরিচালক বিচারক বনে বলেননি, এরা ভালো মানুষ আর ওরা মন্দ মানুষ। মানুষদেরকে দেখা হয় মানুষ হিসাবে- এ কঠিন কাজ এতটা সহজে যে করা সম্ভব, চোখে না দেখলে বিশ্বাস হবে না।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost