1. online@69bd.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@69bd.tv : admin :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

কচাকাটা কলেজ মোড় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত

মোঃ আবু সাঈদ ইসলাম, নাগেশ্বরী
  • আপডেট টাইম : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৭২ বার পঠিত

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটায় বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে কচাকাটা কলেজ মোড় ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (২য় আসর)-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জুন) বিকেলে কচাকাটা কলেজ মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার ক্রীড়াপ্রেমী মানুষ, বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ এবং তরুণ সমাজের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, রংপুরের অতিরিক্ত পরিচালক মোঃ নুর ইসলাম। তিনি তাঁর বক্তব্যে বলেন, “খেলাধুলা যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রেখে শৃঙ্খলাবোধ, ভ্রাতৃত্ববোধ ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

টুর্নামেন্টের উদ্বোধন করেন কেদার ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান তোলা ব্যাপারী। তিনি বলেন, “খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক এবং সামাজিক সম্প্রীতি গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কচাকাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম জুয়েল। তিনি আয়োজকদের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “নিয়মিত ক্রীড়া আয়োজন তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে সহায়তা করবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচাকাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) অপন কুমার দাস।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণকারী দুই দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিতি পর্ব শেষে প্রধান অতিথি মাঠে বল কিক করে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
আয়োজকরা জানান, এলাকার যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা, পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি এবং নতুন প্রতিভাবান ফুটবলার তৈরির লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। উদ্বোধনী ম্যাচ উপভোগ করতে মাঠে বিপুল সংখ্যক দর্শকের সমাগম ঘটে, যা পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost