
মেধা বিজ্ঞান উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্য ধারণ করে খাগড়াছড়ি দীঘিনালা উপজেলা পর্যায়ে Startup Science Project and Innovation India Showocasing Program
শুক্রবার (১২জুন) সকাল ১০টায় দীঘিনালা মাধ্যমিক শিক্ষা অফিস ও উপজেলা প্রশাসনে আয়োজনে Startup Science Project and Innovation India Showocasing Program দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার তানজিল পারভেজ এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দীঘিনালা উপজেলায় বিএনপির সভাপতি মো শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো জয়নাল আবেদীন, দীঘিনালা প্রেসক্লাব সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক মো সোহেল রানা, দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ চন্দ্র দাশ, উত্তর রেংয়াক্যাযা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উষা আলো চাকমা প্রমূখ। দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো একেএম বদিউজ্জামাল জীবন এর সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন দীঘিনালা উপজেলা মাধ্যমিক শিক্ষক অফিসার মো মোস্তাফিজুর রহমান।
আলোচনা সভায় প্রধান অতিথি মো মোশাররফ হোসেন বলেন, Startup Science Project and Innovation India Showocasing Program এর মাধ্যমে পড়ালেখা পাশাপাশি শিক্ষার্থীরা
তাদের মেধা বিকাশ করে নতুন নতুন কিছু উদ্ভাবনের ধারণা দিতে পারবে এবং নতুন কিছু আবিষ্কার করে দেশের উন্নয়ন অবদান রাখতে পারবে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বানী সবার আগে বাংলাদেশ ধারন করে দেশের উন্নয়ন সকলের কাজ করতে হবে। নতুন কিছু আবিষ্কার করে উদ্যোক্তা সৃষ্টি হয়ে বেকারত্ব দুর করতে হবে।
মেলায় ১১টি শিক্ষা প্রতিষ্ঠান তাদের উদ্ভাবনী প্রর্দশন করেন। দীঘিনালা বড়াদম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণা ভবিৎষতে জন্য পানি সঞ্চয় করে ইউরিন ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের ধারণা প্রর্দশন করে
১ম স্থান অধিকার করে। দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয় ২য় স্থান ও উদাল বাগান উচ্চ বিদ্যালয় ৩য় স্থান অধিকার করে। আলোচনা সভায় শেষ ক্রেস, সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।
Leave a Reply