1. online@69bd.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@69bd.tv : admin :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

নওগাঁয় বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

সাহেব আলী, নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ২১ বার পঠিত

মেধা বিজ্ঞান উদ্ভাবনের দেশ সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁয় দিনব্যাপি পালিত হয়েছে বিজ্ঞান মেলা।
শুক্রবার ১২ জুন নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়ামে এ মেলার আয়োজন করেন এডুকেশনাল এক্সিলেন্স সার্পোট স্কিম ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর নওগাঁ। মেলায় সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার এস এম ওয়াজেদ আলী এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন আবু সাঈদ সহকারী পরিদর্শক জেলা শিক্ষা অফিস নওগাঁ, মো: নাছিম আলম সহযোগী অধ্যাপক নওগাঁ সরকারি কলেজ। এসময় অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়। ১৮ টি স্কুলের মধ্যে বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ ১ম , কে ডি সরকারি উচ্চ বিদ্যালয় ২য় , পি এম বালিকা উচ্চ বিদ্যালয় ৩য় স্থান অধিকার করেন। এসময় বক্তরা বলেন শিক্ষার্থীদের মেধা বিকাশের মাধ্যমে এগিয়ে যাবে বাংলাদেশ। মেলায় সদর উপজেলার ১৮ টি স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost