
টাঙ্গাইলে জেলা প্রাণিসম্পদ দপ্তরের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন এবং খামারি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।জেলা প্রাণিসম্পদ দপ্তর, টাঙ্গাইলের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্মিত ভবনের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব সুলতান সালাউদ্দিন টুকু এমপি।উদ্বোধন শেষে দেশ ও জাতির সার্বিক কল্যাণ শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের ধারাবাহিকতা কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক জনাব মো.শাহজামান খান। এছাড়া উপস্থিত ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার জনাব মুহম্মদ শামসুল আলম সরকার অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ জেলা প্রাণিসম্পদ দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা জেলার খামারিরা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।অনুষ্ঠানে বক্তারা প্রাণিসম্পদ খাতের উন্নয়নে আধুনিক অবকাঠামো নির্মাণ খামারিদের দক্ষতা বৃদ্ধি এবং নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনে সরকারের বিভিন্ন উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
Leave a Reply